সঞ্চালনায় অপু, নাচবেন বুবলী

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual7 Ad Code

ডেস্ক রিপোর্ট: ঢালিউড তারকা অপু বিশ্বাস ও শবনম বুবলীর নাম প্রায়শ চর্চায় থাকে, একত্রে। এর কারণ অবশ্য ব্যক্তিগত ইস্যু। তবে এবার তাদের কাজের ময়দানেই পাওয়া যাবে একসঙ্গে। ঈদুল আজহা উপলক্ষে বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান ‘আনন্দ মেলা’য় অংশ নিয়েছেন তারা।
ভোগে নয়, ত্যাগেই আনন্ প্রতিপাদ্যে সাজানো হয়েছে এবারের ‘আনন্দ মেলা’। এতে সঞ্চালকের ভূমিকায় থাকছেন চিত্রনায়ক ফেরদৌস ও অপু বিশ্বাস। ফেরদৌস বিভিন্ন অনুষ্ঠান উপস্থাপনায় পরিচিত মুখ হলেও এই ভূমিকায় অপু নবীন বটে। আর বুবলীকে পাওয়া যাবে নৃত্যশিল্পীর ভূমিকায়। অভিনেতা মাহফুজ আহমেদের সঙ্গে তিনি দুটি গানে নৃত্য পরিবেশন করবেন। গানগুলো হলো ‘আমার নাম মিস বুবলী’ ও ‘মেঘের নৌকা তুমি’।

Manual4 Ad Code

নাচ, গান, আড্ডা, নাটিকা বিভিন্ন পর্বে সাজানো হয়েছে ম্যাগাজিন অনুষ্ঠানটি। সম্প্রতি প্রয়াত কিংবদন্তি নায়ক ফারুকের স্মরণে থাকছে তিনটি নৃত্যের বিশেষ সেগমেন্ট। এতে তার অভিনীত সিনেমার তিনটি গানের সঙ্গে নাচবেন চিত্রনায়ক আদর আজাদ ও দীঘি। গানগুলো হলো- ‘সব সখিরে পার করিতে’, ‘তুমি আমার মনের মাঝি’ ও ‘তুমি ডুব দিও না জলে কন্যা’।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code