সন্তানকে নিজের লিঙ্গ নিজেই বেছে নেয়ার সুযোগ দিতে চান ফ্লোরিডার ডেনিস দম্পতি

লেখক:
প্রকাশ: ৮ years ago

Manual5 Ad Code

স্টাফ রিপোটার:: সন্তানকে নিজের লিঙ্গ নিজেই বেছে নেয়ার সুযোগ দিতে চান ফ্লোরিডার ডেনিস দম্পতি। আরি ডেনিস ও তার সঙ্গী সন্তানের লিঙ্গ নির্ধারণ করা ছাড়াই তাদের বড় করছেন। এই দম্পতি চান, তারা বড় হয়েই তাদের লিঙ্গ বেছে নেবে। ১১ মাসের ছোট্ট শিশু ‘স্প্যারো’কে আরি সম্বোধন করেন ‘দে-বাই’ বলে। শিশু নিজেই নিজের লিঙ্গ পছন্দ করবে এটি ব্যখ্যা দিতে এই শব্দটি ব্যবহার করা হয়। মিরর, ডেইলি মেইল

Manual7 Ad Code

আরি দাবি করেন, শিশু যে লিঙ্গ নিয়ে জন্মগ্রহণ করে, সেটিই সবকিছু নয়। আরির সঙ্গী বলেন, ‘তাদের বড় সন্তান হ্যাজেলের বয়স যখন চার তখন তার লিঙ্গ কি তা বোঝা যায়। এই ঘটনার দ্বারা তারা অনুপ্রাণিত হয়ে স্প্যারোকে ‘দে-বাই’ হিসেবেই বড় করছেন। আরি বলেন, ‘আমরা স্প্যারোকে লিঙ্গ বেছে নেয়ার বিষয়ে কোন জোরারোপ করবো না। সে কি হবে সেটি সেই নির্ধারণ করবে। এদিকে হেজেলও কারো প্রশ্নের উত্তরে বলে, ‘আমার একটি ছোট্ট ভাই-বোন আছে।’
ডেইলি মেইল জানায়, যুক্তরাষ্ট্রের সন্তানের লিঙ্গ নিয়ে বাবা-মায়ের মতের এই পরিবর্তন দিন দিন বৃদ্ধি পাচ্ছে। অনেক দম্পতিই তাদের সন্তানকে উভয় লিঙ্গের পোশাক, খেলনা ও সামগ্রী কিনে দিচ্ছেন। যাতে তারা ছেলে-মেয়ে ভেদাভেদ নিয়ে বড় না হয়।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code