কাশ্মীর নিয়ে ইন্ডিয়া-পাকিস্তান উত্তেজনার বিষয়ে কী বললেন ট্রাম্প

লেখক: বাংলানিউজ ইউএস.কম
প্রকাশ: ১ বছর আগে

Manual2 Ad Code

ডেস্ক রিপোর্ট : বর্তমান পরিস্থিতিতে দুই দেশের নেতাদের সঙ্গে যোগাযোগ করবেন কি না, সে সংক্রান্ত প্রশ্নের জবাব দেননি ট্রাম্প। ইন্ডিয়াশাসিত কাশ্মীরে প্রাণঘাতী হামলার জেরে নয়াদিল্লি ও ইসলামাবাদের মধ্যকার উত্তেজনা চরমে ওঠার প্রেক্ষাপটে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প শুক্রবার বলেছেন, তারা নিজেরাই সমাধানের পথ বের করবে।

রয়টার্স জানায়, এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প জানান, তিনি দুই দেশের নেতাদের ব্যক্তিগতভাবে চেনেন। বর্তমান পরিস্থিতিতে দুই দেশের নেতাদের সঙ্গে যোগাযোগ করবেন কি না, সে সংক্রান্ত প্রশ্নের জবাব দেননি ট্রাম্প।

Manual5 Ad Code

কাশ্মীরকেন্দ্রিক ইন্ডিয়া ও পাকিস্তানের পরিস্থিতি নিয়ে অ্যামেরিকার প্রেসিডেন্ট বলেন, ‘তারা কোনো না কোনোভাবে এটার (সংকট) সমাধান করবে। ‘ইন্ডিয়াও পাকিস্তানের মধ্যে বড় রকমের উত্তেজনা চলছে, তবে এমনটা সবসময়ই ছিল।’ গত ২২ এপ্রিল ভারতশাসিত কাশ্মীরের একটি পর্যটন এলাকায় ভয়াবহ হামলা চালিয়ে ২৬ জনকে গুলি করে হত্যা করা হয়। খোলা মাঠে পর্যটকদের ওপর এ হামলাকে দুই দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ বলা হচ্ছে।

ইন্ডিয়ার দাবি, হামলার সঙ্গে ‘পাকিস্তানি উপাদান’ জড়িত। ইসলামাবাদ এ অভিযোগ অস্বীকার করেছে। দুই দেশই কাশ্মীরকে নিজেদের দাবি করে। এ নিয়ে দুইবার যুদ্ধ করেছে তারা। সাম্প্রতিক হামলার পর ইন্ডিয়া-পাকিস্তান সম্পর্কের অবনতি হয়।

Manual1 Ad Code

হামলার প্রতিক্রিয়ায় ইন্ডিয়া ১৯৬০ সালের গুরুত্বপূর্ণ সিন্ধু নদীর পানিবণ্টন চুক্তি স্থগিত করে। অন্যদিকে পাকিস্তান তাদের আকাশসীমা ভারতীয় এয়ারলাইন্সের জন্য বন্ধ করে দেয়। দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্কও রয়েছে অনিশ্চয়তার মুখে। কাশ্মীর অঞ্চলে জঙ্গিদের খুঁজতে ভারতীয় বাহিনীর তৎপরতার মধ্যে শুক্রবার দেশটির পুঁজিবাজারে শুরুতে দরপতন দেখা দেয়। যদিও পরবর্তী সময়ে কিছুটা ঘুরে দাঁড়ায় পুঁজিবাজার।

Manual5 Ad Code

Desk: K

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code