সন্তান কি অল্পতে রেগে যাচ্ছে 

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual4 Ad Code

লাইফ ষ্টাইল ডেস্কঃ 

Manual8 Ad Code

শিশুরা নিজেদের মানসিক চাপের কথা সব সময়ে বলতে পারে না। বড়রা বলতে পারলেও ছোটরা দ্বিধা করে। অনেক সময় তাদের মানসিক পরিবর্তনের সময়টাতে হুটহাট রেগে যায়। তখন কী করবেন, কোন কোন বিষয়ের ওপর নজর দেবেন জেনে নিন।

Manual5 Ad Code

আপনার শিশুর ঘুম কি মাঝরাতে ভেঙে যায়, যদি এমনটা নিয়মিত হয় তাহলে সতর্ক হওয়া খুব দরকার। তার সমস্যাটি কী জানতে চেষ্টা করুন। অযথা বকাঝকা করে ঘুমাতে বলবেন না। সে কী কোনো খারাপ স্বপ্ন দেখেছে কিনা জিজ্ঞেস করুন। তার কোনো কিছু প্রয়োজন কিনা জানতে চান। দেখবেন শিশু তার সমস্যার কথা লুকাবে না।

আপনার সন্তান কী কথায় কথায় অল্পতে রেগে যাচ্ছে, তাহলে তার কথা শোনার চেষ্টা করুন। কোনো মানুষের ভেতরে অন্য অস্বস্তি কাজ করলে এমনটা দেখা যায়। শিশুদের ক্ষেত্রে এই বিষয়টি আরও বেশি হয়। অস্বস্তির আসল কারণ প্রকাশ করতে না পেরে রেগে যায় তারা। বিষয়টি গুরতর হওয়ার আগে এ নিয়ে শিশুর সঙ্গে বন্ধুর মতো কথা বলুন।

Manual4 Ad Code

হঠাৎ করে খাওয়াদাওয়া কম করছে কিনা খেয়াল করুন। নিয়মিত একই খাবার পছন্দ না-ই হতে পারে। তাহলে নতুন কোনো পছন্দের খাবার বানিয়ে দেন। আবার মুখে অরুচি হয়েছে কিনা জানতে চান। আর খিদের অনুভূতি যদি না-ই হয়, তাহলে প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code