সপরিবারে আমিরাত ভ্রমণে গ্রুপ ট্যুরিস্ট ভিসা, শিশুদের জন্য ফ্রি

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual7 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক: যদি সপরিবারে সংযুক্ত আরব আমিরাত ভ্রমণের পরিকল্পনা করে থাকেন, তাহলে আপনার জন্য রয়েছে দারুণ সুখবর! এখন থেকে মধ্যপ্রাচ্যের দেশটি ভ্রমণে পরিবারের সবার জন্য দলবদ্ধভাবেই করা যাবে ভিসা আবেদন। শুধু তা-ই নয়, সন্তানদের বয়স ১৮ বছরের কম হলে তাদের জন্য লাগবে না কোনো ভিসা ফিও।

তবে এর জন্য কিছু শর্তও রয়েছে। কেবল অনুমোদিত ট্রাভেল এজেন্সিগুলোর মাধ্যমে আবেদন করলেই মিলবে এই সুবিধা।

Manual8 Ad Code

আমিরাতের এন্ট্রি অ্যান্ড রেসিডেন্স পারমিট সেক্টরের সহকারী মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল খালাফ আল-গাইথ বলেছেন, দেশের ভেতরে ও বাইরে নির্দিষ্ট কিছু ট্রাভেল এজেন্সির মাধ্যমে পর্যটন ভিসার জন্য আবেদন করার ক্ষেত্রে এই সুবিধাগুলো পাওয়া যাবে।

Manual3 Ad Code

তিনি জানান, পরিবারের সদস্যরা একসঙ্গে ভ্রমণের জন্য শুধু ‘ওয়ান টাইম’ আবেদনেই মিলবে ফ্যামিলি গ্রুপ ভিসা।

Manual5 Ad Code

ট্রাভেল এজেন্সিগুলো এখন ৩০ থেকে ৬০ দিনের জন্য টুরিস্ট ভিসার আবেদন করতে পারবে। তবে প্রয়োজনবোধে তা সর্বোচ্চ ১২০ দিন পর্যন্ত বাড়ানো যাবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code