

ইন্টারন্যাশনাল ডেস্ক: প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করতে যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ অব্যাহত রাখবে তাইওয়ান। মঙ্গলবার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের একটি সফরকারী দলের সঙ্গে আলাপকালে অঞ্চলটির এমন অবস্থানের কথা জানিয়েছেন তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। সাই ইং-ওয়েন বলেন, তাইওয়ান কর্তৃত্ববাদী সম্প্রসারণবাদের মুখে সামনের সারিতে দাঁড়িয়ে আছে। ফলে আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করতে হবে। এই ফ্রন্টে ওয়াশিংটনের সঙ্গে কাজ চালিয়ে যাবে তাইপে।