সবুজ সিলেট সম্পাদকসহ তিনজনের বিরুদ্ধে ডিজিটাল আইনে মামলা

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual5 Ad Code

নিউজ ডেস্কঃ  দৈনিক সবুজ সিলেটের সম্পাদক মুজিবুর রহমানসহ আরো তিন সাংবাদিকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের হয়েছে। গত ১৭ অক্টোবর এসএমপির শাহপরান (র.) থানায় ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এর ২৩(২)/২৪(২)/২৫(২)/২৬(২)/২৯(১)/৩১(২)/৩৫ ধারায় মামলা দায়ের করেন শাহজালাল উপশরের তেররতনের রফিক উদ্দিনের ছেলে মারজান উল হক (৩৫)।

Manual2 Ad Code

এই মামলায় হাবিবুর রহমান হৃদয়, সৈয়দ বাপ্পী ও নাজিম উদ্দিনকে আসামী করা হয়েছে। এজাহারে হৃদয় ও বাপ্পীকে দৈনিক সবুজ সিলেটের স্টাফ রিপোর্টার এবং নাজিমকে ফটো সাংবাদিক হিসেবে উল্লেখ করা হয়েছে।

সবুজ সিলেটের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, প্রকৃতপক্ষে এই তিনজন দৈনিক সবুজ সিলেট পত্রিকার স্টাফ নন। আক্রোশের বশবর্তী হয়ে সম্পাদকসহ অন্যদের বিরুদ্ধে ‘সাজানো’ মামলা দাখিল করা হয়েছে বলে অভিযোগ করা হয়।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code