সমর্থন প্রত্যাহারের হুমকি হাঙ্গেরির

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual2 Ad Code

লন্ডন অফিস: ন্যাটো মিত্র হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর ওরবান বলেছেন, ইউক্রেনীয় ভূখণ্ডে হাঙ্গেরিয়ান জাতিগোষ্ঠীর অধিকার পুনর্বহাল না করা পর্যন্ত যেকোনও আন্তর্জাতিক ইস্যুতে কিয়েভকে সমর্থন করবে না বুদাপেস্ট। সোমবার দেশটির পার্লামেন্টে তিনি এ কথা বলেছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

Manual6 Ad Code

ভিক্টর অরবান বলেছেন, সুইডেনের ন্যাটো যোগদানের বিষয়ে সম্মতি দিতে কোনও তাড়া নেই হাঙ্গেরির। তিনি বলেন, সুইডেনের ন্যাটোতে যোগদানে তাড়া দেওয়ার মতো যদি কোনও বিষয় থাকতো তাহলে আমি খুশি হতাম। কিন্তু এমন কোনও পরিস্থিতি আমি দেখছি না।

Manual3 Ad Code

তার এই মন্তব্যের পর ধারণা করা হচ্ছে সুইডেনের ন্যাটোতে যোগদান আরও বিলম্বিত হতে পারে।

ইউক্রেনে বসবাসরত প্রায় দেড় লাখ হাঙ্গেরিয়ানদের মাতৃভাষা ব্যবহার নিয়ে কিয়েভ ও বুদাপেস্টের বিরোধ রয়েছে। ২০১৭ সালে ইউক্রেন একটি আইন পাস করে। এই আইনে বিদ্যালয়ে সংখ্যালঘুদের ভাষার ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code