সমাজসেবার ভাতা বিতরণ কার্যক্রমে সিলেটে সুবিধা বঞ্চিতদের ভাতা কার্যক্রম সহজীকরণে ব্যাংক এশিয়াকে তাগিদ

লেখক: Shiuly
প্রকাশ: ১ বছর আগে

Manual5 Ad Code

এমদাদুর রহমান চৌধুরী জিয়া

Manual8 Ad Code

সিলেট বিভাগীয় সমাজ সেবা কার্যালয়ের উপ পরিচালক নিবাস রঞ্জন দাস বলেছেন, সামাজিক বেষ্টনীর আওতায় সমজসেবার সুবিধাবঞ্চিতদের ভাতা কার্যক্রমে কর্মকর্তা কর্মচারীদের আন্তরিক ভাবে কাজ করতে হবে।
সমাজসেবা অধিদপ্তর সুবিধা বঞ্চিত মানুষের মধ্যে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা সহ বিভিন্ন ধরনের সেবা প্রদান করে আসছে। সিলেটে ব্যাংক এশিয়ার বিভিন্ন এজেন্ট ব্যাংকিং এর মাধ্যমে সুবিধা ভোগীদের মধ্যে ভাতা বিতরণ কার্যক্রম সহজী করনের জন্য সমাজ সেবা কর্মকর্তা সমাজকর্মীরা নিরলস ভাবে কাজ করছেন। সে কার্যক্রম আরো আন্তরিকভাবে করতে হবে।
তিনি ব্যাংক এশিয়া কর্তৃপক্ষকে ভাতা কার্যক্রম বাস্তবায়নে সমস্যা সমাধান ও ভাতা বিতরণ সহজীকরণের উপর গুরুত্বারোপ করেন।

Manual3 Ad Code

তিনি ১৮ জুন বুধবার বিকেলে সিলেট জেলা সমাজসেবা মিলনায়তনে সিলেট শহর সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় ভাতা কার্যক্রম বাস্তবায়নে উদ্ভূত ও সমস্যা সমাধানে করণীয় শীর্ষক সেমিনারে প্রধান অতিথি বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেন।

Manual5 Ad Code

সিলেট জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ রফিকুল হকের সভাপতিত্বে ও সিলেট শহর সমাজসেবা অফিসার শাহিনুর আলমের সঞ্চালনায় সেমিনারের মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিলেট জেলা সমাজসেবা কার্যালয়ের ভারপ্রাপ্ত উপ-পরিচালক মোহাম্মদ নাজিম উদ্দিন।

সেমিনারে উপকার ভোগীরা তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন এবং ব্যাংক এশিয়ার কর্মকর্তারা এসব সমস্যা সমাধানে বিভিন্ন পদক্ষেপ গ্রহণের আশ্বাস প্রদান করেন।
সেমিনারে অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংক সিলেট এর উপ পরিচালক (গ্রাহক সেবা) শাওন দাস, সিনিয়র সাংবাদিক এম আহমদ আলী, ব্যাংক এশিয়ার সিলেট এরিয়া প্রধান আব্দুস সালাম, সিলেট জেলা ব্যবস্থাপক আল আমিন,বিশ্বনাথ উপজেলা সমাজসেবা অফিসার মো:কামরুল ইসলাম, কানাইঘাট সমাজসেবা অফিসার মো:জিলানী, পৌর সমাজকর্মী মো:সাহেদ আহমদ আরবী ,সুব্রত বৈদ্য, আবু সুফিয়ান,৬ নং ওয়ার্ড সচিব রিপন দেব,১২ নং ওয়ার্ড সচিব দেলোয়ার হোসেন,১৭ নং ওয়ার্ড সচিব রাহাত খান লিমন,২৩ নং ওয়ার্ড সচিব বিন্দু মজুমদার,২৬নং ওয়ার্ড সচিব আব্দুল মালেক,২৭ নং ওয়ার্ড সচিব মো:আব্দুল্লাহ,৩৮ নং ওয়ার্ড সচিব আবু হুরায়রা ফাত্তাহ, ব্যাংক এশিয়া সিলেট জেলা পরিষদ এজেন্ট মো: জয়নাল আবেদীন, উপকার ভোগী সালাউদ্দিন আহমেদ, ফেরদৌসী ইয়াসমিন, প্রমুখ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
  • সমাজসেবার ভাতা বিতরণ কার্যক্রমে সিলেটে সুবিধা বঞ্চিতদের ভাতা কার্যক্রম সহজীকরণে ব্যাংক এশিয়াকে তাগিদ
  • Manual1 Ad Code
    Manual5 Ad Code