সমুদ্রে ভেসে গেলেন বাবানিখোঁজ ৫ বছরের শিশু

লেখক: Rumie
প্রকাশ: ৮ মাস আগে

Manual4 Ad Code

মিশিগান ডেস্ক: পাঁচ বছরের কন্যা সন্তানকে বাঁচাতে গিয়ে মর্মান্তিক পরিণতি বাবা ও মেয়ের। শুক্রবার ক্যালিফোর্নিয়ার বিগ সুর এলাকার গারাপাতা স্টেট বিচে দুর্ঘটনাটি ঘটে। জানা গিয়েছে, সমুদ্রে বিশাল ঢেউয়ে মেয়েকে ভেসে যেতে দেখে শিশুটির বাবা ঝাঁপিয়ে পড়েন। সেই সময়ে তিনিও ভেসে যান। পরে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। তবে এখনও পর্যন্ত শিশুটির কোনও খোঁজ পাওয়া যায়নি বলে জানা গিয়েছে। সূত্রের খবর, দুর্ঘটনার সময়ে গারাপাতা স্টেট বিচে তখন ঢেউয়ের উচ্চতা ছিল প্রায় ১৫-২০ ফুট। হঠাৎই একটি বিশাল ঢেউ এসে পাঁচ বছর বয়সি শিশুটিকে টেনে প্রশান্ত মহাসাগরের গভীরে নিয়ে যায়। নিজের ছোট মেয়েকে ওভাবে ভেসে যেতে দেখে ৩৯ বছর বয়সি কানাডীয় ব্যক্তি ইউজি হু চুপ করে বসে থাকতে পারেননি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code