মাস্ক নিয়ে নতুন নির্দেশনা দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual4 Ad Code

ডেস্ক রিপোর্ট, ঢাকা:বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে মাস্কের কোনো বিকল্প নেই বললেই চলে। অত্যাবশ্যকীয় এই বস্তু নিয়ে এবার নতুন নির্দেশনা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সংস্থাটি আগে জানিয়েছিল, করোনা আক্রান্ত এবং আক্রান্ত রোগীর সেবায় নিয়োজিতদের মাস্ক পরলেই হবে। তবে শুক্রবার (০৫ জুন) নতুন নির্দেশনায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, যেসব এলাকা করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে এবং যেখানে শারীরিক দূরত্ব মানা কঠিন সেসব জায়গায় অবশ্যই মাস্ক পরে চলাচল করা উচিত। গত ডিসেম্বরের চীনের উহান থেকে করোনা ভাইরাসের সূত্রপাত হয়। এরপর থেকে এই ভাইরাসের বিস্তার রোধে মাস্কের কার্যকারিতার বিষয়টি অন্যতম আলোচ্য বিষয় হয়ে ওঠে সবার কাছে। মাস্ক নিয়ে নতুন নির্দেশনায় ডব্লিউএইচওর প্রধান তেদ্রোস আধানম গাব্রিয়েসাস বলেন, নতুন প্রমাণের আলোকে যেসব জায়গায় এই ভাইরাস ব্যাপক বিস্তার লাভ করেছে এবং শারীরিক দূরত্বের বিষয়টি যেখানে মানা কঠিন সেসব স্থানে ডব্লিউএইচও সরকারগুলোকে জনসাধারণের মধ্যে মাস্ক পরার ব্যাপারে উৎসাহিত করার পরামর্শ দিচ্ছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code