সম্পর্কের যত্নে যে ৫ বিষয় মনে রাখা জরুরি

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual2 Ad Code

ডেস্ক রিপোর্ট: দুজন মানুষ একসঙ্গে পথচলা শুরু করলে নানা কারণে মতের অমিল হতেই পারে। এমন পরিস্থিতি সামলাতে হবে যত্ন নিয়ে। সম্পর্ক হল অনেকটা গাছের মতো, যার যত্ন প্রয়োজন। পর্যাপ্ত পানি, বাতাস, আলো পেলেই তরতর করে গাছ বেড়ে ওঠে। তেমনি সম্পর্ক মসৃণ করতেও সঠিক যত্ন প্রয়োজন। দুইজনকেই যত্ন নিতে হবে সম্পর্কের। জেনে নিন সম্পর্ক ভালো রাখতে চাইলে কোন কোন বিষয় মনে রাখা জরুরি।

Manual8 Ad Code

প্রত্যাশা নিয়ন্ত্রণে থাক

Manual5 Ad Code

ভালোবাসলে প্রত্যাশা জন্মাবেই। তবে সেই প্রত্যাশা যেন মাত্রাছাড়া না হয়। কারোর পক্ষেই সব চাহিদা, প্রত্যাশা পূরণ করা সম্ভব নয়। এমন কোনও প্রত্যাশা সঙ্গীর থেকে না রাখাই শ্রেয়, যা তিনি পূরণ করতে পারবেন না।

সম্পর্কে সম্মান থাকুক

প্রেমের সম্পর্কে ভালবাসা আর সম্মানের সহাবস্থান জরুরি। সম্মানহীন কোনও সম্পর্কের পথ কখনোই মসৃণ হয় না। পরস্পরের মতামতও সমান গুরুত্ব দিয়ে দেখা জরুরি। সঙ্গী যদি কোনও বিষয়ে রাজি না থাকেন, কোনও কারণ জানতে না চেয়েই তার ইচ্ছাকে সম্মান জানানো উচিত।

Manual7 Ad Code

অতিরিক্ত কৌতূহল না থাকাই ভালো

ভালোবাসা মানেই অপার রহস্য। সেই রহস্য ভেদ করে ফেললেই বরং একঘেয়ে লাগতে শুরু হতে পারে। তাই অতিরিক্ত কৌতূহল তৈরি না করাই ভালো। ভালো থাকার জন্য যতটুকু জানার এবং জানানোর, তাতেই সীমাবদ্ধ রাখুন নিজেকে।

Manual7 Ad Code

সঙ্গীকে সমর্থন করুন সব পরিস্থিতিতেই

ভীষণ প্রয়োজনে যেন হাত বাড়ালেই আপনাকে পায় আপনার জীবনসঙ্গী। সবসময় ও সব পরিস্থিতিতে সমর্থন করুন সঙ্গীকে। ভরসার জায়গা তৈরি করুন তার।

খোলাখুলি কথা বলুন

রাগ, অভিমান, সংশয়, সন্দেহ— সঙ্গীকে নিয়ে মনের কোণে যে অনুভূতিই তৈরি হোক, তা সরাসরি বলে দিন। এমনকি ভালোবাসার কথাও। সম্পর্কটা দু’জনের। সেখানে গোপনীয়তার পর্দা টেনে রাখলে অযথা ভুল বোঝাবুঝি বাড়বে। সেই ঝুঁকি না নিয়ে বরং আলোচনা হোক খোলাখুলি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code