সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের নিবন্ধন শুরু ১ মার্চ

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual8 Ad Code

সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের নিবন্ধনের তারিখ ঘোষণা করেছে সরকার।

Manual3 Ad Code

আগামী ১ মার্চ হতে সরকারি এবং ২ মার্চ হতে বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের নিবন্ধন শুরু হবে। উভয় ক্ষেত্রেই ১৫ মার্চ পর্যন্ত নিবন্ধন করতে পারবেন প্রাক-নিবন্ধনকারীরা।

ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, সরকারি ব্যবস্থাপনায় সব প্রাক-নিবন্ধিত ব্যক্তি এবং ৬ লাখ ১৮ হাজার ২৫৯ ক্রমিক পর্যন্ত বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের নিবন্ধন করতে পারবেন।

Manual4 Ad Code

 

উভয় ক্ষেত্রেই পাসপোর্টর মেয়াদ ২০২১ সালের ১ ফেব্রুয়ারি পর্যন্ত পাসপোর্টর মেয়াদ থাকতে হবে বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

Manual3 Ad Code

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গত ২৪ ফেব্রুয়ারি মন্ত্রিসভার বৈঠকে হজ প্যাকেজ অনুমোদন দেয়া হয়। এবার সরকারি ব্যবস্থাপনায় একটি বাড়িয়ে তিনটি হজ প্যাকেজ অনুমোদন করেছে সরকার। এছাড়া বেসরকারি ব্যবস্থাপনায় একটি প্যাকেজ অনুমোদন করা হয়েছে।

সরকারি ব্যবস্থাপনার প্যাকেজ-১ এর মোট ৪ লাখ ২৫ হাজার টাকার প্রস্তাব করা হয়েছে, যা গত বছরের তুলনায় ৬ হাজার ৫০০ টাকা বেশি। প্যাকেজ-২ এর মোট ৩ লাখ ৬০ হাজার টাকার প্রস্তাব করা হয়েছে, যা গত বছরের তুলনায় ১৬ হাজার টাকা বেশি। সরকারি ব্যবস্থাপনার জন্য ২০২০ সালে প্রথমবারের মতো ৩ লাখ ১৫ হাজার নতুন প্যাকেজ-৩ এর প্রস্তাব করা হয়েছে।

সরকারি ব্যবস্থাপনার প্যাকেজ-১ এর হজযাত্রীরা পবিত্র মসজিদুল হারাম চত্বরের সীমানা থেকে সর্বোচ্চ ৭০০ মিটারের মধ্যে, প্যাকেজ-২ এর হজযাত্রীরা সর্বোচ্চ ১৫০০ মিটারের মধ্যে এবং প্যাকেজ-৩ এর হজযাত্রীরা ১৫০০ মিটারের অধিক দূরত্বে অবস্থান করবেন।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code