সরকার সম্মিলিতভাবে বন্যা মোকাবিলায় কাজ করছে

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual6 Ad Code

ডেস্ক রিপোর্ট: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় ও পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ‘দেশের বিভিন্ন জেলার চলমান আকস্মিক বন্যা পরিস্থিতি মোকাবিলায় সরকার সম্মিলিতভাবে সর্বশক্তি দিয়ে কাজ করছে। সবার সহায়তায় দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে দুর্গম এলাকাগুলো থেকে মানুষকে উদ্ধার করা সম্ভব হচ্ছে।’ আশ্রয়কেন্দ্রে আসা মানুষের সেবায় সরকারের পাশাপাশি শিক্ষার্থী ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেওয়ায় আন্তরিক ধন্যবাদ জানান উপদেষ্টা।

শুক্রবার পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান হবিগঞ্জ জেলার সদর উপজেলার বন্যা কবলিত বিভিন্ন এলাকা পরিদর্শনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন। পানি সম্পদ উপদেষ্টা বলেন, ‘ভারতের উজান থেকে সতর্কতা ছাড়া পানি ছাড়া নিয়ে কথা বলা হবে। উজান থেকে আসা পলির সুষ্ঠু ব্যবস্থাপনার উদ্যোগ গ্রহণ করা হবে। অবৈধভাবে ড্রেজিংকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বন্যা নিয়ন্ত্রণে সব বেড়িবাঁধ যথাসময়ে মেরামতের উদ্যোগ নেওয়া হবে।’ সব কাজে শিক্ষার্থী ও স্থানীয় জনগণের সম্পৃক্ত করার জন্য তিনি সরকারি কর্মকর্তাদের নির্দেশনা দেন তিনি।

Manual6 Ad Code

পরিদর্শনকালে তিনি বন্যা পরিস্থিতি, ক্ষতিগ্রস্ত জনগণের অবস্থা এবং পুনর্বাসন কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে অবহিত হন। এসময় স্থানীয় প্রশাসন, জেলার কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক, সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন। এর আগে হবিগঞ্জ জেলার বন্যা পরিস্থিতি বিষয়ে হবিগঞ্জ সার্কিট হাউসে স্থানীয় প্রশাসন, গণমাধ্যম ও সুশীল সমাজের সঙ্গে মতবিনিময় করেন।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code