সরাসরি চেন্নাই যাবে ইউএস বাংলা

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual1 Ad Code

নিউইর্য়ক সংবাদদাতা  : ঢাকা-চেন্নাই রুটে ওয়ানওয়ের জন্য সর্বনিম্ন ১৫,০০৫ ও রিটার্ন ভাড়া ২৪,০১৭ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া চট্টগ্রাম-চেন্নাই রুটে ওয়ানওয়ের জন্য সর্বনিম্ন ১৬,০০৩ ও রিটার্ন ভাড়া ২৬,০১৩ টাকা রাখা হবে। ভাড়ায় সব ধরনের ট্যাক্স ও সারচার্জ অন্তর্ভুক্ত বলে জানিয়েছে এই এয়ারলাইন্স।
প্রতিষ্ঠানটি জানায়, প্রাথমিকভাবে রবি, মঙ্গল, বৃহস্পতিবার ঢাকা থেকে সকাল ৯টা ১০ মিনিটে ও চট্টগ্রাম থেকে সকাল ১০টা ৪৫ মিনিটে চেন্নাইয়ের উদ্দেশে ছেড়ে যাবে এবং চেন্নাইয়ের স্থানীয় সময় দুপুর ১২টা ৪৫ মিনিটে পৌঁছাবে। এছাড়া শহরটি থেকে রবি, মঙ্গল ও বৃহস্পতির স্থানীয় সময় দুপুর ১টা ৩০ মিনিটে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে আসবে এবং বিকাল ৪টা ৩০ মিনিটে চট্টগ্রাম ও সন্ধ্যা ৬টায় ঢাকায় পৌঁছাবে।

চেন্নাই ভারতের তামিলনাড়ু রাজ্যের রাজধানী। শহরটি শিল্প ও বাণিজ্যের একটি বড় কেন্দ্র এবং সাংস্কৃতিক ঐতিহ্য ও মন্দির স্থাপত্যের জন্য বিখ্যাত। চেন্নাইকে বলা হয়, ভারতের মোটরগাড়ি শিল্পের রাজধানী। এখানে দেশটির প্রায় চল্লিশ শতাংশ মোটর কোম্পানির ভিত্তি রয়েছে। ভারতে উৎপাদিত গাড়ির একটি প্রধান অংশ এখানেই তৈরি হয়। চেন্নাইয়ের পূর্ব উপকূলে রয়েছে ১২ কিলোমিটার দীর্ঘ মেরিনা সমুদ্র-সৈকত, যা পৃথিবীর দীর্ঘতম সমুদ্র-সৈকতগুলির একটি।

Manual1 Ad Code

চেন্নাইতে সরকারি ও বেসরকারি হাসপাতালসহ বিশ্বমানের চিকিৎসা সুবিধা রয়েছে। সেখানকার গুরুত্বপূর্ণ হাসপাতালগুলো হল এ্যাপোলো হসপিটাল, এ্যাপোলো স্পেশালিটি হসপিটাল, এসআরএম মেডিকেল কলেজ হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টার, চেট্টিনাদ স্বাস্থ্য সিটি, এমআইওটি হাসপাতাল, শ্রী রামচন্দ্র মেডিকেল কলেজ অ্যান্ড রিসার্চ ইন্সটিটিউট, ভাসান স্বাস্থ্য পরিষেবা, ড. মেহতা হাসপাতাল, গ্লোবাল হাসপাতাল ও স্বাস্থ্য সিটি, শঙ্কর নেত্রালয়া, বিজয়া মেডিকেল এডুকেশনাল ট্রাস্ট ও সিএমসি (ভেলোর)।
থাইল্যান্ডের মতো ভারতের মেডিক্যাল ট্যুরিজম বিশ্বের মধ্যে সবচেয়ে দ্রুত বর্ধনশীল। প্রতিবছর ১০ থেকে ১২ লাখ লোক ভারতে যায়। এর মধ্যে ২০ শতাংশ চিকিৎসা ভিসা নিয়ে যায়, তবে প্রকৃত অর্থে চিকিৎসার্থে যাওয়া লোকের সংখ্যা আরও বেশি হবে। অন্যরা টুরিস্ট ভিসা নিয়ে ভারত যায়। বিশ্বের অত্যাধুনিক চিকিৎসা সরঞ্জাম থাকায় সেখানকার চিকিৎসাব্যবস্থা অনেক উন্নত এবং একই সঙ্গে সাশ্রয়ী। আর এর বেশিরভাগ সেবা নামিলনাড়ুর এই শহরে পাওয়া যায়।
ইউএস বাংলা জানায়, ঢাকা-চট্টগ্রাম-চেন্নাই রুটে ১৬৪ আসনের বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট দিয়ে ফ্লাইট পরিচালিত হবে। বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফটে ৮টি বিজনেস ক্লাস, ১৫৬টি ইকোনমি ক্লাসের আসন ব্যবস্থা রয়েছে।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code