সরিষাবাড়ী বন্যায় নি¤œ এলাকা প্লাবিত

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual5 Ad Code

সরিষাবাড়ী (জামালপুর) :
জামালপুরের সরিষাবাড়ীতে উজান থেকে নেমে আসা ঢল এবং প্রচন্ড বৃষ্টিতে যমুনা, ঝিনাই ও সুবর্ণখালী নদীর পানি ব্যাপক বৃদ্ধি পেয়ে উপজেলার নি¤œ এলাকা প্লাবিত হয়েছে। উপজেলার ৮টি ইউনিয়নের মধ্যে ভাটারা, কামরাবাদ, সাতপোয়া, পিংনা ও পোগলদিঘা ইউনিয়নের নদী তীরবর্তী নি¤œ এলাকা পানিতে ডুবে গেছে। বেশ কয়েকটি রাস্তার উপর দিয়ে বন্যার পানি প্রবাহিত হওয়ায় এলাকার মানুষকে নৌকা, ভেলা দিয়ে পারাপার করতে হচ্ছে। বন্যার পানি বৃদ্ধি পাওয়ায় ইতিমধ্যে অনেক কৃষক গবাদি পশু গুলোকে উচু সড়কের নিরাপদ আশ্রয়ে রেখেছে। বন্যায় উপজেলার প্রায় ১৫টি গ্রামের ৩ শতাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। বন্যার পানি আরও বৃদ্ধি পেলে নি¤œ এলাকার পরিবারের লোকজন বাড়ি-ঘর ছেড়ে উচু সড়ক ও শিক্ষা প্রতিষ্ঠানে আশ্রয় নেয়ার প্রস্তুতি শুরু করেছে। এদিকে যমুনা নদীর পানি বৃদ্ধির সাথে সাথে পিংনা এলাকায় আবারও ভাঙ্গন শুরু হয়েছে। পিংনা ইউনিয়নের রাধানগর, ভাটারা ইউনিয়নের হরিপুর এলাকায় নতুন করে ভাঙ্গন দেখা দিয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code