

নিউজ ডেস্ক, নিউইয়র্ক: হরেক রকম পরোটা খান পরোটা প্রেমীরা। সকাল বা বিকালের নাস্তায়, কেউ আবার রাতে ভাতের পরিবর্তে বেছে নেন পরোটা। শিশুদের পছন্দের তালিকায়ও এটি বাদ যায় না। আলু পরোটা, পালং পরোটা, ফুলকপি দিয়ে তৈরি পরোটা বড়দের পাশাপাশি শিশুদেরও পছন্দ।
কিন্তু সাগুর পরোটা কি কখনো খেয়েছেন? না খেয়ে থাকলে একবার তৈরি করুন। শিশুরা এটা ভীষণ পছন্দ করবে। আবার অতিথি আপ্যায়নেও মন জয় করবে মজার এই খাবার।
খুব সহজেই বাড়িতে বানানো যাবে সাগু পরোটা। লাগবে সাধারণ কিছু উপকরণ। চলুন দেখে আসি, কী কী লাগছে—
কীভাবে বানাবেন
সাগু ধুয়ে ৩-৪ ঘণ্টা পানিতে ভিজিয়ে রাখতে হবে। আগে থেকে সিদ্ধ করে রাখা আলু চটকিয়ে নিয়ে এতে সাগু ভালো করে মেশাতে হবে। এবার এতে অন্যান্য সব উপকরণ যেমন- জিরা গুঁড়ো, চিনাবাদাম, ধনে পাতা, আদা কুচি, লেবুর রস, চিনি এবং স্বাদমতো লবণ মেশান।
ভালো করে ময়ান করুন। ময়ানটি ছোট ছোট ভাগে গোল করে নিন। এরপর হাতের মাঝে রেখে চেপে চেপে পাতলা করে রুটির মতো বানিয়ে নিন।
এবার চুলায় পাত্র গরম করে হালকা তেল লাগিয়ে পরোটা সেঁকে নিন। সহজেই তৈরি হয়ে গেল সাগুর পরোটা।
সাগুতে যা আছে
কার্বোহাইড্রেট সমৃদ্ধ সাগুদানায় কম পরিমাণে থাকে প্রোটিন, ফ্য়াট, ফাইবার, ভিটামিন ও মিনারেল। ১০০ গ্রাম সাগুতে থাকে ৩৩২ ক্য়ালোরি। প্রোটিন ১ গ্রামেরও কম। ফ্যাট ১ গ্রামেরও কম। ফাইবার ১ গ্রামেরও কম। কার্বোহাইড্রেট ৮৩ গ্রাম। জিঙ্ক ছাড়া অন্য়ান্য় মিনারেল বা ভিটামিন থাকে কম পরিমাণে। পরীক্ষায় দেখা গিয়েছে, সাবুতে ট্য়ানিন ও ফ্ল্য়াবনয়েডের মতো পলিফেনল থাকে। যা অ্য়ান্টি অক্সিডেন্ট হিসেবে কাজ করে শরীরে। প্রদাহ কমায়। হার্ট ডিজিজের ঝুঁকি কমায়। আর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। সাবুতে ৭.৫ শতাংশ রেজিসটেন্স স্টার্চ থাকে। যা আমাদের অন্ত্রে থাকা উপকারী ব্য়াকটেরিয়াকে চাঙ্গা রাখে।