সাইফুর রহমান শুধু সিলেটের নয়,সমগ্র বাংলাদেশের গৌরব ছিলেন : মির্জা ফখরুল

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual3 Ad Code

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাইফুর রহমান শুধু সিলেটের নয় বাংলাদেশের গৌরব। তিনি সমগ্র বাংলাদেশের উন্নয়নে যে ভুমিকা রেখে গেছেন তা স্বর্ণাক্ষরে লিখিত থাকবে । শনিবার (৫ সেপ্টেম্বর) বাংলাদেশের সাবেক অর্থমন্ত্রী মরহুম এম সাইফুর রহমানের ১১তম মৃত্যু বার্ষিকি উপলক্ষে এম সাইফুর রহমান স্মৃতি পরিষদ যুক্তরাষ্ট্র আয়োজিত এক  ভার্চুয়েল স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

Manual5 Ad Code

সংগঠনের লায়েকুল হাসান তরফদার এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আহবাব চৌধুরী খোকনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন সংগঠনের প্রধান পৃষ্টপোষকতা সাবেক এমপি ও সাইফুর রহমানের জৈষ্টপত্র এম নাসের রহমান, বিএনপির কেন্দ্রীয় উপদেষ্টা কাউন্সিলের সদস্য আব্দুস সালাম,  যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, বিএনপির কেন্দ্রীয় সমবায় সম্পাদক জি কে গাউস, জাসাস কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অভিনেতা হেলাল খান, বিএনপি নেতা কাইয়ুম চৌধুরী , জিল্লুর রহমান জিল্লু, ফয়জুল করিম মায়ুন, মিজানুর রহমান, মিফতা সিদ্দিকি ,মনজুর আহমদ চৌধুরী , সৈয়দ জুবায়ের আলী, ফযছল চৌধুরী ,অদুদ আলম প্রমুখ।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code