সাকিবের ব্যাটিংয়ে না নামার কারণ জানালেন ফাহিম

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual5 Ad Code

ডেস্ক নিউজ: রংপুর রাইডার্সের বিপক্ষে এলিমেনেটর রাউন্ডের ম্যাচে ব্যাটিংই করলেন না সাকিব আল হাসান। অথচ ব্যাট হাতে বেশ ছন্দে ছিলেন বরিশালের অধিনায়ক। আজ রবিবার (১২ ফেব্রুয়ারি) তিন নম্বরে মাহমুদউল্লাহকে প্রমোশন দেওয়ার পর আশা করা হচ্ছিল হয়তো চারে নামবেন সাকিব। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে ৪ ও ৫ নম্বরে ব্যাটিং করেন করিম জানাত ও ভানুকা রাজাপাকসে। অবিচ্ছিন্ন থাকলেও এই দুই ব্যাটার ঝড়ো ইনিংস খেলতে পারেননি। আর তাতে বরিশাল বড় সংগ্রহ দাঁড় করাতে পারেননি। গুরুত্বপূর্ণ ম্যাচে সাকিব কেন ব্যাটিং করলেন, ম্যাচ শেষে সেই ব্যাখা দিয়েছেন বরিশালের প্রধান কোচ নাজমুল আবেদিন ফাহিম।

Manual1 Ad Code

১৩ ম্যাচে ১৭৪ এর বেশি স্ট্রাইকরেট সাকিব আল হাসান রান করেছেন ৩৭৯। যা টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ। এমন দুর্দান্ত ফর্মে থাকার পরও সাকিবের ব্যাটিংয়ে না আসাটা রীতিমতো বিস্ময়ের! ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সাকিবের ব্যাটিংয়ে না আসার সেই ব্যাখাই দিয়েছেন নাজমুল আবেদিন ফাহিম।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code