সাকিবের সঙ্গে দ্বন্দ্ব অস্বীকার করেননি তামিম

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual2 Ad Code

ডেস্ক নিউজ: এমন নয় যে সাকিব আল হাসান ও তামিম ইকবালের দ্বন্দ্বের বিষয়টি একেবারে নতুন। গত কয়েক বছর ধরেই ক্রিকেট পাড়ায় এ নিয়ে চর্চা হতো। তবে ক্রিকবাজকে বোর্ড সভাপতি নাজমুল হাসানের দেওয়া এক ইন্টারভিউতে সেটি প্রকাশ্যে চলে আসায় তা ভিন্নমাত্রা পেয়েছে। সেই আলোচনার পরিপ্রেক্ষিতেই ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের কাছে বিষয়টি জানতে চাওয়া হয়। পেশাদার জায়গায় সবকিছু ঠিক থাকলেও নিজেদের মধ্যকার দ্বন্দ্বের বিষয়টি একবারও অস্বীকার করেননি তিনি। তবে ‘শীতল’ এই সম্পর্ক ঠিক হয়ে যাওয়ার সম্ভাবনা দেখেন তামিম।

Manual8 Ad Code

রবিবার মিরপুরে অনুশীলন শুরুর আগে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন ওয়ানডে অধিনায়ক। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ শুরুর দুদিন আগে সব প্রশ্নই ছিল সাকিব-তামিম সম্পর্কিত। তাদের সম্পর্ক কোন পর্যায়ে আছে সেসব এড়িয়ে তামিম জানিয়েছেন, ‘আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো, আমি, সাকিব যখন বাংলাদেশ দলের জার্সি পরি, মাঠে নামি; তখন আমি সেরাটা দেই, সে তার সেরাটা দেয়। যখন অধিনায়কত্ব করি তখন যেকোনও পরামর্শ চাই। সে আমাকে পরামর্শ দেয়। আবার সে যখন অধিনায়কত্ব করে তখন তার কোনও পরামর্শের প্রয়োজন হলে আমি সেটার জন্য প্রস্তুত থাকি। এর বাইরে কিছু নেই।’

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code