সাকিব-তামিমের সঙ্গে সেরা করদাতা মাহমুদউল্লাহও

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual7 Ad Code

নিউজ ডেস্ক: খেলার মাঠের পাশাপাশি রাজনীতির মাঠে এখন সক্রিয় সাকিব আল হাসান। আগামী জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা থেকে তিনি নৌকা প্রতীকে নির্বাচনের জন্য আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন। খেলা, রাজনীতির পাশাপাশি সেরা করদাতার তালিকায় এবারও নিজের শীর্ষ অবস্থান ধরে রেখেছেন ক্রিকেট বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার।

Manual8 Ad Code

খেলোয়াড় শ্রেণিতে এবার সাকিবসহ তিন ক্রিকেটার সেরা করদাতা নির্বাচিত হয়েছেন। যাঁদের মধ্যে শীর্ষে রয়েছেন সাকিব আল হাসান। এরপরের অবস্থানে যথাক্রমে মো. মাহমুদউল্লাহ ও তামিম ইকবাল খান। গত বছরও এ তালিকায় তিন ক্রিকেটার ছিলেন। তাঁদের মধ্যে সাকিব ও তামিম গত কয়েক বছরের ধারাবাহিকতায় এবারও তালিকায় রয়েছেন। তাঁদের বাইরে এবার নতুন করে এ তালিকায় যুক্ত হয়েছেন মাহমুদউল্লাহ।

জাতীয় ট্যাক্স কার্ড নীতিমালা, ২০১০ (সংশোধিত) অনুযায়ী ২০২২-২৩ করবর্ষের জন্য খেলোয়াড়সহ সেরা করদাতা মোট ১৪১ ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামের তালিকা প্রকাশ করেছে এনবিআর। এর মধ্যে ব্যক্তি ৭৬ জন, কোম্পানি ৫৪টি ও অন্যান্য শ্রেণিতে ১১ জন। এরই মধ্যে এ-সংক্রান্ত সরকারি গেজেটও প্রকাশ করা হয়েছে। সেখান থেকেই এসব তথ্য পাওয়া গেছে। সেরা করদাতাদের আনুষ্ঠানিকভাবে সম্মাননা ও ট্যাক্স কার্ড দেবে এনবিআর। ২০১৬ সাল থেকে সেরা করদাতাদের ট্যাক্স কার্ড ও সম্মাননা দিয়ে আসছে এনবিআর।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code