সাগরদাড়িঁর মধুমেলা শেষ মূর্হুতে জমে উঠেছে

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual6 Ad Code

বেনাপোল (যশোর) :
আধুনিক বাংলা সাহিত্যের মহানায়ক অমিত্রাক্ষর ছন্দের প্রবত্তক মহাকবি মাইকেল মধুসুদন দত্তের ১৯৬ তম জন্মবার্ষিকী উপলক্ষে সাগরদাঁড়িতে গত ২২ জানুয়ারি মধুমেলা শুরু হয়। শেষ মুহুর্তে জমে উঠেছে সাগরদাঁড়ির মধুমেলা। সকাল থেকে অধিক রাত পর্যন্ত মেলার মাঠসহ কপোতাক্ষ পাড় ঘুরে আনন্দ উপভোগ করছেন হাজার হাজার মধুভক্তরা।

এ মেলা চলবে ২৮ জানুয়ারি পর্যন্ত। মহা কবির জন্ম ১৮২৪ সালের ২৫ জানুয়ারি সাগরদাঁড়িতে। কবির জন্মভূমি সাগরদাঁড়িতে প্রতি বছরের ন্যায় এবারও মেলা বসেছে। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মধুভক্তদের আগমনে মেলা জমজমাট হয়ে উঠেছে। মেলায় আগত হাজারো ভক্তরা মধুকবির স্মৃতি বিজড়িত কপোতাক্ষ পার, বুড়ো কাঠ বাদাম গাছ তলা, জমিদার বাড়ির আম্রকাননসহ মধুপল্লী ঘুরে যেন- তাদের প্রিয় কবিকে খুঁজে ফিরছেন। আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি মেলাকে প্রাণবস্তুু করে তুলতে মেলার মাঠ জুড়ে বসেছে নানা ধরণের স্টল।

Manual5 Ad Code

কুঠির শিল্প, কাঠের তৈরি খাট-পালঙ্ক, বাহারী আকারের রাজভোগ, দানাদার, মুড়কি, গজা, জিলাপীসহ ফুসকা, চটপটির স্টল জুড়ে দর্শনার্থীদের ভিড় ছিল লক্ষনীয়। শিশুদের নাগোরদোলা, ট্রেন ও ডিজিটাল নৌকায় চড়ে আনন্দ উপভোগ করতে দেখা যায়। সব বয়সী মানুষকে ভাজা, চটপটি, সনপাপড়ি ভাপাপিঠা, তন্তুল রুটি কিনে খেতে দেখা যায়।

Manual1 Ad Code

সাগরদাঁড়ি ইউনিয়ন পরিষদের মেম্বার সুভাষ চন্দ্র দেবনাথ জানান, এবারের মেলা খুবই পরিচ্ছন্ন। মেলায় মধুভক্ত দর্শনার্থীদের আগমনে সাগরদাঁড়ি মুখরিত হয়ে উঠেছে। সকাল থেকে অধিক রাত পর্যন্ত মধুভক্তরা মেলায় ঘুরে ঘুরে আনন্দ উপভোগ করছেন।

সাগরদাঁড়ির মধুসূদন একাডেমির পরিচালক কবি খসরু পারভেজ জানান, মেলা উপলক্ষে মধুমঞ্চের সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিষয় ভিত্তিক আলোচনা আকর্ষণীয় হয়ে উঠেছে। মধুমেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি ভাল। মেলায় আগত হাজারো ভক্তরা মধুকবির স্মৃতি বিজড়িত কপোতাক্ষ নদের বিদায় ঘাট, বুড়ো কাঠবাদাম গাছ তলা, জমিদার বাড়ি আম্রকাননসহ মধুপল্লী ঘুরে যেন- তাদের প্রিয় কবিকে খুঁজে ফিরছেন।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code