তিনি জানান, গত ১ আগস্ট থেকে সাতছড়িতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযানে নামে বিজিবি। কয়েক দিনের টানা অভিযানে গতকাল শুক্রবার উল্লেখিত অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
উল্লেখ্য, এর আগে ২০১৪ সালের ১ জুন থেকে ১৯ জুন পর্যন্ত প্রথম দফায় টানা অভিযান চালায় র্যাব। এরপর ২ সেপ্টেম্বর দ্বিতীয় দফায়, ১৭ সেপ্টেম্বর তৃতীয় দফা এবং ১৬ ও ১৭ অক্টোবর চতুর্থ দফায় অভিযান চালায় র্যাব।
এ সময় মেশিনগান, রকেট লঞ্চার, রকেট চার্জার, বিমান বিধ্বংসী বুলেট, ট্যাংক বিধ্বংসী রকেট গোলাসহ বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। অভিযানকালে উদ্ধার করা হয় বিচ্ছিন্নতাবাদীদের ব্যবহƒত ডায়েরি, বই, চাঁদার রশিদসহ মালামাল।
এ ঘটনায় পৃথক ৬টি মামলা দায়ের করা হয়। পরবর্তীতে বিজিবিও একাধিক দফায় সাতছড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করে।
