সাত দশককেও বেঁচে আছেন তিনি

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual2 Ad Code

নিউইয়র্ক প্রতিনিধি: মাত্র ৬ বছর বয়সে পোলিওতে আক্রান্ত হন পল আলেকজান্ডারছবি: ইউটিউব ভিডিও থেকে নেওয়া
যুক্তরাষ্ট্রের এক ব্যক্তি ৬০০ পাউন্ড ‘লোহার ফুসফুসের’ ভেতরে থেকে সাত দশকের বেশি সময় ধরে বেঁচে আছেন।

‘পোলিও পল’ নামে পরিচিত ওই ব্যক্তির প্রকৃত নাম ‘পল আলেকজান্ডার’। তাঁর বয়স এখন ৭৭ বছর। তিনি ৬ বছর বয়সে ১৯৫২ সালে পোলিওতে আক্রান্ত হন।

গত মার্চ মাসে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ পলকে বিশ্বের দীর্ঘতম ‘আয়রন ফুসফুসের রোগী’ হিসেবে স্বীকৃতি দেয়। পলের জন্ম ১৯৪৬ সালে। পোলিওতে আক্রান্ত হওয়ার কারণে শিশুকাল থেকেই তাঁকে অনেক বাধাবিপত্তির মুখোমুখি হতে হয়েছে।

Manual6 Ad Code

১৯৫২ সালে যুক্তরাষ্ট্রের ইতিহাসে দেশটিতে সবচেয়ে বড় পোলিও প্রাদুর্ভাব দেখা দেয়। তখন দেশটিতে ৫৮ হাজারের বেশি মানুষ পোলিওতে আক্রান্ত হয়েছিল। আক্রান্ত ব্যক্তিদের অধিকাংশই ছিল শিশু। সে বছরই পল পোলিওতে আক্রান্ত হন।

Manual7 Ad Code

১৯৫৫ সালে পোলিওর টিকা আসে। ১৯৭৯ সালে যুক্তরাষ্ট্রকে পোলিওমুক্ত ঘোষণা করা হয়।

পোলিওর কারণে পলের ঘাড় থেকে শরীরের নিচের অংশ অবশ হয়ে যায়। এ কারণে তিনি নিজ থেকে শ্বাস নিতে পারছিলেন না।

শ্বাস নিতে সহায়তার জন্য পলকে ক্যাপসুল আকৃতির একটি যন্ত্রের (আয়রন লাং) ভেতরে ঢুকিয়ে দেওয়া হয়। ক্যাপসুলটি রোগীর মাথা ছাড়া পুরো শরীর ঢেকে রাখে। যন্ত্রটি কৃত্রিম ফুসফুস হিসেবে কাজ করে।

Manual4 Ad Code

পরবর্তী সময়ে উন্নত প্রযুক্তি এলেও পল এই লোহার ফুসফুস ছাড়তে নারাজ। তাঁর ভাষ্য, তিনি এই যন্ত্রের সঙ্গে অভ্যস্ত হয়ে গেছেন।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code