সাদকে চেয়ারম্যান করার প্রস্তাব অব্যাহতি প্রাপ্তদের ফেরানোর আহ্বান রওশনের

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual3 Ad Code

ডেস্ক নিউজ, ঢাকা: জাতীয় পার্টির চিফ প্যাট্টন ও সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ বলেছেন, দল থেকে যাদের অব্যাহিত দেওয়া হয়েছে, তাদের ফিরিয়ে নিতে হবে। সবাইকে নিয়েই পার্টি শক্তিশালী করতে হবে। তিনি এও অভিযোগ করেছেন, হাসপাতালে শুয়ে আমি সব খবর নিয়েছি, কিন্তু কেউ আমার খোঁজ নেয়নি। শনিবার (২ জুলাই) দুপুরে রাজধানীর গুলশানের ওয়েস্টিন হোটেলে জাতীয় পার্টি আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন রওশন এরশাদ। সভায় অবশ্য দলের চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব মুজিবুল হক চুন্নুসহ সিনিয়র নেতারা কেউ অংশ নেননি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code