সানি লিওন নাচলেন ঐশীর গানে

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual5 Ad Code

বিনোদন ডেস্কঃ 

সংগীতশিল্পী ঐশীর গানে মডেল হলেন বলিউডের জনপ্রয় অভিনেত্রী সানি লিওন। বুধবার (২৩ ডিসেম্বর) টিএম রেকর্ডস প্রকাশ করেছে সেই গানের এক ঝলক। যা লিখছেন ও সুর করেছেন তাপস।

Manual4 Ad Code

সানি লিওনের নাচ সংবলিত এই গানের নাম ‘দুষ্টু পোলাপাইন’। গানের প্রোমো প্রকাশেরই কয়েক ঘন্টার ব্যবধানে লাখো দর্শক লুফে নিয়েছেন গানটি।

Manual1 Ad Code

এই গান সম্পর্কে ঐশী বলেন, টিএম রেকর্ডসের নতুন যাত্রায় আমিও একজন অংশ হতে পেরে নিজেকে দারুণ সৌভাগ্যবান মনে করছি। বিশেষ করে যখন আমার কোন গানে পারফর্ম করছেন সানি লিওনি।

তিনি বলেন, পুরো গানটি প্রকাশ পেলে তা শ্রোতাদের মাঝে এটি অন্যরকম একটি আলোড়ন তৈরি করবে বলে বিশ্বাস আমার।

Manual7 Ad Code

গানটির দৃশ্যধারণ করা হয়েছে মুম্বাইতে। বলিউডের বিখ্যাত কোরিওগ্রাফার ও নির্মাতা আদিল শেখ এর নির্মাণ করেছেন।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code