সাপাহারে পুলিশ কন্ট্রোল রুমের শুভ উদ্বোধন

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual5 Ad Code

সাপাহার (নওগাঁ) :

Manual8 Ad Code

আমের রাজধানী খ্যাত নওগাঁ জেলার সাপাহার উপজেলার আম বাজার সার্বিক মনিটরিং ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত কল্পে পুলিশ কন্ট্রোল রুমের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

Manual1 Ad Code

শুক্রবার বিকেল সাড়ে ৫ টার দিকে সাপাহার থানা পুলিশের আয়োজনে উপজেলা সদরের উল্লাস সিনেমা হলের উত্তর পার্শ্বে ফিতা কেটে পুলিশ কন্ট্রোল রুমের শুভ উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া বিপিএম।

Manual6 Ad Code

এসময় উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শাহাজান হোসেন মন্ডল, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কল্যাণ চৌধুরী, সহকারী পুলিস সুপার (সার্কেল) বিনয় কুমার, থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাই, আম ব্যাবসায়ী সমিতির নের্তৃবৃন্দ সহ গনমাধ্যম কর্মীগন উপস্থিত ছিলেন  ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code