সাফারি পার্কে জলহস্তী পরিবারে নতুন অতিথি

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual1 Ad Code

নিউজ ডেস্কঃ গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে আবারও বাচ্চা দিয়েছে জলহস্তী। গত ২১ অক্টোবর শাবকটির জন্ম হয়। মঙ্গলবার ( ১৬ নভেম্বর) এ তথ্য জানিয়েছেন পার্ক কর্তৃপক্ষ।

Manual8 Ad Code

সাফারি পার্কে জলহস্তীর বাচ্চা দেওয়ার এটি তৃতীয় ঘটনা। এর আগে ২০১৭ ও ২০১৮ সালে দুটি শাবক পাওয়া গিয়েছিল। সেগুলো বাঁচেনি। নতুন সদস্যসহ পার্কে জলহস্তীর বসতিতে এখন সদস্য সংখ্যা ৩। নতুন জলহস্তী শাবকটি স্ত্রী নাকি পুরুষ তা এখনও জানা সম্ভব হয়নি।

সাফারি পার্ক কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, জলহস্তীর পুরুষ সদস্যরা সব সময় শাবকের প্রতি হিংসুটে থাকে। আক্রমণ করে। ফলে বাচ্চার জন্ম হলেও সেগুলো শেষ পর্যন্ত টিকে থাকার সম্ভাবনা ক্ষীণ।

মঙ্গলবার (১৬) সাফারি কিংডমের ভেতর জলহস্তীর থাকার বিশাল লেকের পাড়ে গিয়ে দেখা যায়, পানিতে মায়ের সঙ্গে অবস্থান করছে সদ্যজাত শাবকটি। খাবার দেওয়া হলে মা বাচ্চাটিকে নিরাপদে রেখে এসে খাবার খেয়ে আবার পানিতে নেমে যাচ্ছে। এদিকে সদ্যজাত শাবকের কথা চিন্তা করে জলহস্তীদের খাবারের পরিমাণ বাড়িয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। খাবারে যোগ করা হয়েছে নতুন উপাদান।

Manual8 Ad Code

বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বন সংরক্ষক তবিবুর রহমান বলেন, গত ২১ অক্টোবর বাচ্চাটির জন্ম হয়। সাফারি পার্কে এটি জলহস্তীর তৃতীয়বারের মতো বাচ্চা দেওয়ার ঘটনা। এর আগে ২০১৭ ও ২০১৮ সালে দুটি বাচ্চা পাওয়া গিয়েছিল বলেও জানান এ কর্মকর্তা।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code