সাবেক এমপি খন্দকার মালিক স্মরণে সিলেটে বিএনপির দোয়া

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual6 Ad Code

নিউজ ডেস্ক: বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান, সিলেট-১ আসনের তিন বারের সাবেক সংসদ সদস্য খন্দকার আব্দুল মালিকের ১৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মরহুমের কবর জিয়ারত করেছেন সিলেট জেলা বিএনপির নেতৃবৃন্দ।

সোমবার (৯ মে) বাদ মাগরিব দক্ষিণ সুরমা উপজেলার তেতলী ইউনিয়নের আহমদপুর গ্রামে পারিবারিক কবরস্থানে অবস্থিত মরহুম খন্দকার আব্দুল মালিকের কবর জিয়ারত করেন তারা। এরপর স্থানীয় হাজী নকী আলী (র.) জামে মসজিদে মরহুমের মাগফেরাত কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

Manual4 Ad Code

মাহফিলে খন্দকার আব্দুল মালিকের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এছাড়া মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তাঁর ছোট ছেলে আরাফাত রহমান কোকো’র মাগফেরাত, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু, দেশনায়ক তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু এবং দেশ জাতির মঙ্গল কামনায় মোনাজাত করা হয়।

জিয়ারত ও দোয়া মাহফিলে জেলা বিএনপি, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Manual2 Ad Code

এসময় উপস্থিত ছিলেন, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, জেলা বিএনপির সাবেক আহবায়ক কমিটির সদস্য এডভোকেট হাসান আহমদ পাটোয়ারী রিপন, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সভাপতি হাজী শাহাব উদ্দিন ও সাধারণ সম্পাদক কুহিনুর আহমদ প্রমূখ।

জিয়ারত ও দোয়া মাহফিল শেষে উপস্থিত দলীয় নেতাকর্মী ও গণমাধ্যম কর্মীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী। এসময় তিনি বলেন, ফ্যাসিস্ট সরকার দেশে আবার নির্বাচন নির্বাচন খেলা শুরু করেছে। তারা বিএনপিকে নির্বাচনে আনতে বিদেশে গিয়ে অনুরোধ করছে। ভোট চোর গণতন্ত্র হত্যাকারী আওয়ামীলীগকে ক্ষমতায় রেখে আর কোন নির্বাচনে বিএনপি যাবেনা। এই সিদ্ধান্ত শুধু বিএনপির নয়, দেশের গণতন্ত্রকামী মানুষের।

Manual2 Ad Code

তিনি বলেন, মরহুম খন্দকার আব্দুল মালিক সাহেব দীর্ঘদিন সিলেটের মাটি ও মানুষের কল্যানে রাজনীতি করেছেন। তিনি প্রতিষ্ঠাকালিন সময় থেকে বিএনপির রাজনীতিতে সক্রিয় থেকে বিদায় নিয়েছেন। তিনি আমাদের গুণীজন। জেলা বিএনপি এমন বর্ষীয়ান রাজনীতিবিদদের শ্রদ্ধার সাথে স্মরণ করে। বিএনপিতে তাদের ত্যাগ ও শ্রম কোনদিন ভুলে যাওয়ার নয়। আমরা দোয়া করি আল্লাহ পাক যেন মরহুম খন্দকার আব্দুল মালিককে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code