সাবেক ডিআইজি প্রিজনস পার্থর বিরুদ্ধে মামলার রায় ৯ জানুয়ারি

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual8 Ad Code

নিউজ ডেস্কঃ 

Manual3 Ad Code

বরখাস্ত হওয়া কারা উপ-মহাপরিদর্শক (ডিআইজি) পার্থ গোপাল বণিকের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলার রায় ঘোষণা হবে আগামী বছরের ৯ জানুয়ারি। সোমবার উভয়পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে ঢাকা বিশেষ আদালত-৪ এর বিচারক শেখ নাজমুল আলম এ তারিখ নির্ধারণ করেন।

এ দিন শুনানিতে রাষ্ট্রপক্ষ আদালতকে বলেন, আসামির বিরুদ্ধে আনা অভিযোগ যথাযথভাবে প্রমাণ করা সম্ভব হয়েছে। রাষ্ট্রপক্ষ পার্থ গোপাল বণিকের আইনত সর্বোচ্চ শাস্তি দাবি করেন। তবে আসামিপক্ষ দাবি করেছে, রাষ্ট্রপক্ষ অভিযোগ প্রমাণ করতে পারেনি। আদালতের কাছে আসামিকে খালাস দেওয়ার আবেদন করা হয়।

এ মামলায় বাদীসহ রাষ্ট্রপক্ষের ১২ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়েছে। গত বছরের ৪ নভেম্বর পার্থ গোপাল বণিকের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত।

Manual7 Ad Code

ওই বছরের ২৪ আগস্ট দুদকের উপ-পরিচালক ও এ মামলার তদন্তকারী কর্মকর্তা মো. সালাউদ্দিন ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতে অভিযোগপত্র জমা দেন। এতে ১৪ জন সাক্ষীর নাম উল্লেখ করা হয়।

Manual4 Ad Code

২০১৯ সালের ২৮ জুলাই রাজধানীর ভূতের গলি এলাকায় পার্থ গোপালের বাসায় অভিযান চালায় দুদক। অভিযান চালিয়ে ৮০ লাখ টাকা জব্দ করা হয়। ওই ঘটনায় তার বিরুদ্ধে মামলা করে সংস্থাটি।

মামলার এজাহারে পার্থ গোপালের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে জ্ঞাত আয়বহির্ভুত ৮০ লাখ টাকা অর্জন, অর্থের অবস্থান গোপন ও পাচারের উদ্দেশ্যে নিজের বাসায় লুকিয়ে রাখার অভিযোগ আনা হয়।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code