সামনে কতটা অন্ধকার

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual2 Ad Code

ডেস্ক নিউজ: দেশের সংস্কৃতি অঙ্গনের করুণ দশার বর্ণনা দিতে গিয়ে কিংবদন্তি অভিনেতা ও নাট্যজন মামুনুর রশীদ বলেছেন, ‘আমরা একটা রুচির দুর্ভিক্ষের মধ্যে পড়ে গেছি। সেখান থেকে হিরো আলমের মতো একটা লোকের উত্থান হয়েছে। যে উত্থান কুরুচি, কুশিক্ষা ও অপসংস্কৃতির উত্থান। এই উত্থান কীভাবে রোধ করা যাবে, এটা যেমন রাজনৈতিক সমস্যা, তেমনি আমাদের সাংস্কৃতিক সমস্যাও।’

Manual1 Ad Code

প্রসঙ্গক্রমে তিনি আরও অনেক কথাই বলেছেন, তবে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে ‘রুচির দুর্ভিক্ষ’ ও ‘হিরো আলম’র বিষয়টি। এরপর থেকে কেউ মামুনুর রশীদের মন্তব্যের পক্ষে ব্যাখ্যা দিচ্ছেন, কেউ আবার ফুঁসে উঠছেন আলমের পক্ষ নিয়ে। কেবল সাধারণ নেটিজেন নয়, সংস্কৃতি অঙ্গনের গুরুত্বপূর্ণ ব্যক্তিরাও সামিল হয়েছেন এই ‘হট কেক’ ইস্যুতে।

Manual3 Ad Code

‘ঊনপঞ্চাশ বাতাস’ খ্যাত নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল বলেছেন, “রুচির দুর্ভিক্ষ’ নিয়ে মন্তব্য করায় কিছু মানুষ দেখলাম শ্রদ্ধেয় মামুনুর রশীদের ওপর বেজায় চটেছেন। তবে এই দুর্ভিক্ষের দায় মামুনুর রশীদের মতো সামনের সারিতে থাকা সাংস্কৃতিক ব্যক্তিবর্গ কতটা এড়াতে পারেন, সেটাও এক বিরাট প্রশ্ন! ‘রুচির দুর্ভিক্ষ’ কথাটা প্রথম বলেছিলেন শিল্পাচার্য জয়নুল আবেদিন সেই ৭০-এর দশকে। সেই সময়ে বসে তিনি এটা অনুভব করতে পেরেছিলেন, এখন বেঁচে থাকলে এই সময় নিয়ে তিনি কী ভাবতেন কে জানে!

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code