সামার কালেকশনের পোশাক

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual6 Ad Code

ডেস্ক নিউজ: গ্রীষ্ম শুরু হলো বলে। নতুন রং, প্রিন্টস্টোরি, গ্রীষ্ম-উপযোগী ডিজাইন ও আরামদায়ক কাপড় দিয়ে লা রিভও সাজিয়েছে গ্রীষ্মের নতুন ‘সামার ২০২৩ কালেকশন।’

গ্রীষ্মের ক্যাজুয়াল ও পার্টি ইভেন্ট উপযোগী ডিজাইন ও এই মৌসুমের সবচেয়ে ট্রেন্ডি প্যাটার্নগুলো দিয়ে কালেকশনটি সাজানো হয়েছে।

লা রিভের প্রধান নির্বাহী পরিচালক মন্নুজান নার্গিস বলেন, ‘গ্রীষ্ম-উপযোগী পোশাকের মূল উপকরণ তিনটি। স্বস্তিদায়ক কিন্তু উজ্জল রং, আবহাওয়া অনুযায়ী কাপড় ও পরার আরাম বা কমফোর্ট।’

Manual8 Ad Code

লা রিভ সামার ২০২৩ কালেকশনে এই তিনের সমন্বয়কেই প্রাধান্য দিয়েছি আমরা। তিনি আরও জানান, আর্ন্তজাতিক ফ্যাশন সিজনের উল্লেখযোগ্য প্যাটার্ন আর সামারের কালার প্যালেটের ফিউশনে তৈরি হয়েছে লা রিভের সামার ২০২৩ কালেকশন।

কালার প্যালেটে দেখা যাবে, আর্দি ব্রাউন, ডাস্টি রোজ, মিন্ট গ্রিন, অনিয়ন পিংক, পাউডার ইয়েলো, অফ হোয়াইট ও সাদার সঙ্গে বেইজ গ্রে, অ্যাশ, পার্পল, গ্রিন, বারগেন্ডি, মেরুন, চকলেট, নীল ও কালো রঙের কম্বিনেশন।

Manual6 Ad Code

সামারের প্রিন্ট স্টোরিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো কালারফুল ক্যামোফ্লেজ, এতে অ্যবস্ট্রাক্ট আর্টের ইম্প্রেশেন নিয়ে এসেছি আমরা। ফ্লোরাল সেগমেন্টে শুকনো ছোট ছোট ফুল ও পাতার ভিন্টেজ প্রিন্টস্টোরি দেখা যাবে।

Manual3 Ad Code

অ্যানিমেল প্রিন্ট সেগমেন্টে টাইগার স্ট্রাইপস বা বাঘের ডোরাকাটা দাগকে ইন্সপিরেশন হিসেবে গ্রহণ করা হয়েছে। ক্রাফটেড প্যাচওয়ার্ক প্রিন্ট অন্যতম হাইলাইটেড প্রিন্ট। রঙিন কাপড়ের টুকরো বসিয়ে নকশা করা কাপড়ের প্রিন্টে সামারের আমেজ চমৎকার ফুটে উঠেছে।

Manual2 Ad Code

নারীদের জন্য লা রিভের সামার কালেকশনে থাকছে ক্যাজুয়াল ও পার্টি-উপযোগি সালোয়ার কামিজ সেট, সিঙ্গেল কামিজ, শর্ট ও মিড লেংথ , শ্রাগ-স্টাইল টিউনিক, টপস, কটন শাড়ি, গাউন, কোটি, শ্রাগ, টিল্ট ও ক্যাজুয়াল শার্ট।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code