সারাদেশে করোনা শনাক্ত ৮ হাজার ছাড়ালো

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual1 Ad Code

নিউজ ডেস্কঃ দেশে একদিনে করোনা শনাক্ত রোগীর সংখ্যা আট হাজার ছাড়িয়েছে। মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় রোগী শনাক্ত হয়েছে ৮ হাজার ৪০৭ জন। আর করোনায় মৃত্যু হয়েছে ১০ জনের। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার দাঁড়িয়েছে ২৩ দশমিক ৯৮ শতাংশ।

Manual4 Ad Code

মঙ্গলবার (১৮ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশে মোট ৩৫ হাজার ৫৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার দাঁড়িয়েছে ২৩ দশমিক ৯৮। আগের দিন এ হার ছিল ২০ দশমিক ৮৮।

নতুন রোগীদের নিয়ে দেশে মোট শনাক্ত করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৬ লাখ ৩২ হাজার ৭৯৪ জনে। আর মোট মৃতের সংখ্যা বেড়ে ২৮ হাজার ১৬৪ জনে দাঁড়িয়েছে।

Manual6 Ad Code

উল্লেখ্য, ২০১৯ সালের শেষে চীনের উহানে প্রথম করোনার সংক্রমণ ধরা পড়ে। এরপর কয়েক মাসের মধ্যে এ ভাইরাস সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। বাংলাদেশে প্রথম করোনা শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। আর মৃত্যু হয় একই বছরের ১৮ মার্চ।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code