সারাদেশে সাম্প্রদায়িক হামলায় প্রধান বিচারপতির উদ্বেগ

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual4 Ad Code

নিউজ ডেস্কঃ  দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক সময়ের সাম্প্রদায়িক হামলা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। রবিবার (২৪ অক্টোবর) এ সংক্রান্ত একটি মামলার শুনানিতে আপিল বেঞ্চে এই উদ্বেগ দেখিয়েছেন তিনি।

Manual7 Ad Code

সাম্প্রদায়িক হামলা মামলায় ভুয়া অভিযোগ বিবেচনায় আসামিদের ছেড়ে দিলে কী অবস্থা দাঁড়াবে তা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রধান বিচারপতি। তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে এ ধরনের আসামিদের জামিন দিলে সমাজে নেতিবাচক বার্তা যাবে।

এ সময় ফরিদপুরের সালথায় ইউএনও অফিসে অগ্নিসংযোগের ঘটনায় হাসান মেম্বারের জামিন স্থগিত করে দেন আপিল বিভাগ। মামলাটির শুনানিতেই উদ্বেগ প্রকাশ করেন দেশের সর্বোচ্চ আদালত।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code