সার্বিয়াকে দায়ী করছে কসোভো

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual1 Ad Code

লন্ডন অফিস: কসোভোর প্রধানমন্ত্রী আলবিন কুর্তি দাবি করে বলেছেন, সার্বিয়ার হামলায় তাদের এক পুলিশ কর্মকর্তা প্রাণ হারিয়েছেন। হামলায় ভারী অস্ত্র ব্যবহার করেছে দেশটি। লেপোসাভিকের উত্তরাঞ্চলীয় বানজস্কা গ্রামে ঘটনাটি ঘটেছে।

Manual1 Ad Code

সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, গত রবিবার স্থানীয় সময় রাত ৩টার দিকে গুলির ঘটনাটি ঘটেছে। বিবৃতিতে পুলিশ জানায়, খবর পাওয়া মাত্রই তারা সার্বিয়ার সীমান্তের কাছে বানজস্কায় পৌঁছায়। পুলিশ কর্মকর্তারা বিভিন্ন দিক থেকে হামলার মুখে পড়েন।

Manual2 Ad Code

এরপরই কসোভোর প্রেসিডেন্ট ভজোসা ওসমানি দাবি করেছেন, সার্বিয়ার সন্ত্রাসীরা গুলি ছুড়েছে। নিরাপত্তা বাহিনীর ওপর হামলার অর্থ কসোভোর সার্বভৌমত্বের বিরুদ্ধে হামলা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code