সিইও হিসেবে সাকিবকে আমন্ত্রণ জানাতে প্রস্তুত বিসিবি!

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual2 Ad Code

স্পোর্টস ডেস্ক: গালফ অয়েল বাংলাদেশ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে একদিনের জন্য দায়িত্ব পালন করেছিলেন সাকিব আল হাসান। গালফ অয়েলের অফিসে বসেই সাকিব জানিয়েছিলেন, বিপিএলের সিইওর দায়িত্ব পেলে দুই মাসের মধ্যেই বিপিএলের সব অসংগতি দূর করে দেবেন তিনি।

Manual6 Ad Code

বাঁহাতি অলরাউন্ডারের এই ঘোষণার পরপরই বিষয়টি নিয়ে তোলপাড় শুরু হয়। বিপিএলের নানামুখী সমস্যার সঙ্গে একমত পোষণ করেন সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাও।

Manual4 Ad Code

গালফ অয়েলে সিইও হিসেবে দায়িত্ব পালন শেষে সাকিব সংবাদমাধ্যমকে বলেছিলেন, ‘বিপিএলের সিইও হলে আমার বেশি দিন লাগবে না। আমার ধারণা, এক থেকে দুই মাস লাগবে সবকিছু ঠিক করতে। দুই মাসও লাগার কথা না, দুই মাস অনেক দূরের কথা বলছি। পুরনো সবকিছু বাদ দিয়ে নতুন করে আবার ড্রাফট হবে, ফ্রি টাইমে বিপিএল হবে। আধুনিক টেকনোলজি থাকবে। ব্রডকাস্ট ভালো থাকবে। হোম অ্যান্ড অ্যাওয়ে ভেন্যু থাকবে।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code