সিঙ্গাপুরে টিকা না নেওয়া কর্মীরা চাকরি হারানোর ঝুঁকিতে

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual5 Ad Code

নিউজ ডেস্কঃ সিঙ্গাপুরে চাকরি হারাতে পারেন এখনো করোনারোধী টিকা না নেওয়া প্রায় ৪৮ হাজার কর্মী। শনিবার (১৫ জানুয়ারি) থেকে অফিসে প্রবেশে নতুন বিধিনিষেধ কার্যকর হওয়ায় এ ঝুঁকিতে পড়েছেন তারা। এক প্রতিবেদনে এমন তথ্য দিয়েছে সংবাদমাধ্যম ব্লুমবার্গ।

Manual3 Ad Code

এতদিন টিকা না নেওয়া থাকলেও করোনা পরীক্ষায় নেগেটিভ সনদধারী কর্মীদের কর্মক্ষেত্রে প্রবেশের অনুমতি দিচ্ছিল সিঙ্গাপুর কর্তৃপক্ষ। কিন্তু নতুন সরকারি আদেশে সেই সুবিধা বাতিল করা হয়েছে। এখন থেকে নিয়োগদাতারা টিকা না নেওয়া কর্মীদের বাড়ি থেকে করার মতো উপযুক্ত কাজে পুনর্নিয়োগ করতে পারবেন, তাদের বিনা বেতনে ছুটিতে রাখতে পারবেন অথবা শেষ পম্হা হিসেবে কর্মীরা কর্মক্ষেত্রের বাইরে চুক্তিবদ্ধ কাজ সম্পাদন করতে না পারলে তাদের বরখাস্তও করা যাবে।

Manual7 Ad Code

সিঙ্গাপুরে টিকাদানের হার গোটা বিশ্বের মধ্যে অন্যতম সর্বোচ্চ। টিকা না নেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে শুরু থেকেই কঠোর নগররাষ্ট্রটি। এ ধরনের ব্যক্তিদের রেস্টুরেন্ট-শপিংমলে প্রবেশ নিষিদ্ধ। এর মধ্যেই ‘ওয়ার্ক ফ্রম হোম’ নীতি বাদ দিয়ে ধীরে ধীরে কর্মক্ষেত্রগুলো খুলে দেওয়ার পথে হাঁটতে শুরু করেছে সিঙ্গাপুর কর্তৃপক্ষ। গত ২ জানুয়ারি পর্যন্ত সিঙ্গাপুরে অন্তত ৪৮ হাজার কর্মী টিকা না নেওয়া রয়েছেন, যা দেশটির মোট শ্রমশক্তির মাত্র দুই শতাংশ। এরপরও বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখছে দেশটির সরকার।

সিঙ্গাপুর স্বাস্হ্য মন্ত্রণালয়ের সংসদীয় সচিব রাহয়ু মাহজাম উদ্বেগ জানিয়ে বলেছেন, যদি এই ৪৮ হাজারের সবাই করোনায় আক্রান্ত হন, তবে তা সত্যিই আমাদের স্বাস্হ্যসেবা ব্যবস্হায় গুরুতর প্রভাব ফেলবে।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code