ব্রাসেলসের গ্র্যান্ড মসজিদে হয়নি জুমার নামাজ

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual8 Ad Code

বিশ্বের অনেক দেশের মতো ব্রাসেলসের গ্র্যান্ড মসজিদেও এ সপ্তাহ জুমার নামাজ হয়নি। পরবর্তী নির্দেশনা আসার আগ পর্যন্ত মসজিদে জুমার নামাজ বন্ধ রাখার ঘোষণা দেয়া হয়েছে।

Manual3 Ad Code

ইতালীয় বার্তা সংস্থা আকি জানিয়েছে, বিশ্বজুড়ে আতঙ্কের মধ্যে করোনা বিস্তার রোধে এমন সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

Manual8 Ad Code

রাজধানী ব্রাসেলসের ইউরোপীয় কোয়ার্টারের কাছে অবস্থিত মসজিদটির কর্তৃপক্ষ শুক্রবারের নামাজ বাতিল করার সিদ্ধান্তটি বেলজিয়ামের স্থানীয় এবং ফেডারেল কর্তৃপক্ষের ভাইরাস বিস্তার প্রতিরোধের সুপারিশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলে আখ্যায়িত করেছেন।

Manual5 Ad Code

মসজিদ কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেছে, আমরা ভাইরাস বিস্তার রোধ সম্মিলিতভাবে অবদান রাখতে চাই।

ব্রাসেলসের গ্রেট মসজিদের কর্তৃপক্ষ ব্যাখ্যা দিয়েছেন যে, এই সিদ্ধান্তটি মহামারী সংক্রান্ত রাসুলের হাদিসের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

তবে পাঁচ ওয়াক্ত নামাজের ক্ষেত্রে মসজিদের দরজা মুসলমানদের জন্য উন্মুক্ত থাকবে বলে কর্তৃপক্ষ ঘোষণা দিয়েছেন। পাশাপাশি সতর্কতা হিসেবে মুসলমানদের ঘরে নামাজ পড়ার পরামর্শ দিয়েছে।

Manual5 Ad Code

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code