সিঙ্গাপুর পৌঁছেছেন ওবায়দুল কাদের

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual2 Ad Code

ডেস্ক রিপোর্ট : সিঙ্গাপুর পৌঁছেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে তিনি সিঙ্গাপুর গেছেন।

Manual3 Ad Code

শুক্রবার (২২ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জানা গেছে, সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করাবেন ওবায়দুল কাদের। এরপর আগামী সোমবার তার দেশে ফেরার কথা রয়েছে।

Manual3 Ad Code

উল্লেখ্য, ২০১৯ সালে মার্চে ওবায়দুল কাদেরের হৃৎপিণ্ডের রক্তনালীতে ৩টি ব্লক ধরা পড়ে। এরপর তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেয়া হয়। পরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে বাইপাস সার্জারি করা হয় তার।

Manual3 Ad Code

এরপর একাধিকবার স্বাস্থ্য পরীক্ষা করাতে দেশের বাইরে গিয়েছিলেন কাদের।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code