সিটিটিসিতে আইপিভি-সিক্স প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual7 Ad Code

ডেস্ক নিউজ: ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান ওয়ান স্কাই কমিউনিকেশনস লিমিটেড সম্প্রতি ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটে আইপিভি-সিক্স (ইন্টারনেট প্রোটোকল ভার্সন-৬) -এর ওপর একটি দিনব্যাপী কর্মশালার আয়োজন করে।

ওয়ান স্কাই কমিউনিকেশন্স লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এ কে এম জাহাঙ্গীর এই কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. এ এইচ এম কামরুজ্জামান (ডিসি, সিটিটিসি, ডিএমপি)।

Manual2 Ad Code

কর্মশালার মূল বক্তা এ কে এম জাহাঙ্গীর আমাদের ইন্টারনেট নেটওয়ার্কে ইন্টারনেট প্রোটোকল ভার্সন-৬ -এর প্রয়োগ এবং এর গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন। তিনি ইন্টারনেট প্রোটোকল ভার্সন-৬ বাস্তবায়নের আগে পরিষেবা প্রদানকারীদের মাধ্যমে যে ধরনের পরিকল্পনা গ্রহণ করা উচিত তাও বর্ণনা করেন। এরই ধারাবাহিকতায় ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের ইন্টারনেট প্রোটোকল ভার্সন-৬ -এর ব্যবহার সংক্রান্ত বিষয়ে আত্মবিশ্বাস বাড়ানো এবং বিভিন্ন ধরনের বিভ্রান্তি দূর করার লক্ষ্যে দিনব্যাপী কর্মশালার আয়োজন করা হয়।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code