সিনেমায় বরাবরই চমক নিয়ে হাজির অনন্ত জলিল

লেখক: Shiuly
প্রকাশ: ৬ years ago

Manual3 Ad Code

বিনোদন ডেস্কঃ সিনেমায় বরাবরই চমক নিয়ে হাজির হন অনন্ত জলিল। গেলো দুই বছর তার নির্মিতব্য ছবি ‘দিন: দ্য ডে’ নিয়ে ব্যাপক আলোচনা ছিলেন তিনি। ছবিটি মুক্তি পায়নি এখনও। তার আগেই নতুন বছরের শুরুতেই দিলেন নতুন ছবির ঘোষণা। এ ছবির নাম ‘নেত্রী: দ্য লিডার’।

Manual8 Ad Code

অনন্ত জানান ছবিটির কেন্দ্রীয় চরিত্র অর্থাৎ নাম ভূমিকায় অভিনয় করবেন চিত্রনায়িকা বর্ষা। আর একটি গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন অনন্তও।

Manual4 Ad Code

এ ছবির মাধ্যমে ভারতের জনপ্রিয় তিন খল অভিনেতাকে এক করছেন অনন্ত। এদের মধ্যে একজন দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা কবির দুহান সিং। মূলত তিনি খলনায়কের ভূমিকায় অভিনয়ের জন্য বিখ্যাত। তার অভিনীত জনপ্রিয় ছবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হচ্ছে- ‘কিক-২’, ‘ভেদালাম’, ‘ডিক্টেটর’,  ‘সরদার গাব্বার সিং’, ‘সুপ্রিম’, ‘কাঞ্চনা-৩’ ইত্যাদি।

Manual7 Ad Code

আরেকজন ভোজপুরী অভিনেতা রবি কিষান। ২০০৬ সালে রিয়েলিটি শো ‘বিগ বস’-এ অংশ নিয়ে বেশ পরিচিতি পান এ অভিনেতা। ২০১২ সালে ‘ঝলক দিখলা যা’ প্রতিযোগিতায়ও অংশ নিয়েছেন তিনি। রবি কিষান বর্তমানে ভারতের সংসদ সদস্য। তবে অভিনয়েও নিয়মিত তিনি। তার অভিনীত জনপ্রিয় ছবিগুলোর মধ্যে রয়েছে ‘সবচে বড়া চ্যাম্পিয়ন’, ‘লাকি : দ্য রেসার’, ‘মারজাভান’, ‘বাটলা হাউজ’ ইত্যাদি।

তৃতীয় অভিনেতা হচ্ছেন প্রদীপ রাওয়াত। তিনিও দক্ষিণ ভারতীয় অভিনেতা। তবে আমির খানের সুপারহিট ছবি ‘গজনী’র ভিলেন হিসাবেই বেশি পরিচিত।  এ অভিনেতার ঝুলিতেও রয়েছে অনেক হিট ছবি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code