সিপিএল খেলা হচ্ছে না তিন আফগান ক্রিকেটারের

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual6 Ad Code

ডেস্ক রিপোর্ট, ঢাকা:
করোনাকালে যে কোনও সফরের জন্য ভ্রমণের যাবতীয় ব্যবস্থা করতে পারাই এখন চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে। কারণ আন্তর্জাতিক সীমান্তগুলোতে রয়েছে নানা বিধিনিষেধ। সেটা এখন টের পাচ্ছেন আফগানিস্তানের তিন ক্রিকেটার- কায়েস আহমেদ, রাহমানুল্লাহ গুরবাজ ও ১৫ বছর বয়সী চায়নাম্যান নুর আহমেদ। ভিসা জটিলতায় এবারের ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে যেতে পারছেন না এই তিন আফগান ক্রিকেটার। সিপিএলে এবার কায়েসের খেলার কথা ছিল গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সে। গুরবাজ ও নুরের খেলার কথাছিল যথাক্রমে বারবাডোজ ট্রাইডেন্টস ও সেন্ট লুসিয়া জুকসে। কিন্তু সিপিএলে খেলতে হলে ১ আগস্টের মধ্যেই ক্যারিবিয়ানে থাকতে হতো তাদের। যেহেতু ১৪ দিনের কোয়ারেন্টিনের বাধ্যবাধকতা আছে। সে জন্য প্রয়োজন ছিল যুক্তরাজ্যের ট্রানজিট ভিসা। কারণ লন্ডন থেকেই ক্যারিবিয়ানে বিশেষ ভাড়া করা বিমানে বাকিদের ভ্রমণের ব্যবস্থা করা হয়েছিল। যেহেতু করোনাকালে আন্তর্জাতিক ভ্রমণে নানা বিধিনিষেধ রয়েছে। এর পরেও তারা সেই ট্রানজিট ভিসার ব্যবস্থা করতে পারেনি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code