সিরিয়া সংকট: মস্কোতে এরদোগান-পুতিন রুদ্ধদ্বার বৈঠক

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual4 Ad Code

সিরিয়ার ইদলিবে গত মাসে ৩৪ তুর্কি সেনা নিহত হওয়ার পর বৃহস্পতিবার মস্কোতে তুর্কি প্রেসিডেন্ট এরদোগান ও রাশিয়ান প্রেসিডেন্ট পুতিন রুদ্ধদ্বার বৈঠকে বসেছেন।

Manual6 Ad Code

ক্রেমলিন জানায়, সাম্প্রতিক উত্তেজনা নিয়ে আলোচনার জন্য তুর্কি প্রেসিডেন্ট এরদোগান আমন্ত্রণ গ্রহণ করায় রাশিয়ান নেতা ভ্লাদিমির পুতিন ধন্যবাদ জানিয়েছেন। এ খবর জানিয়েছে তুর্কির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদলু এজেন্সি।

Manual8 Ad Code

 

Manual2 Ad Code

ভ্লাদিমির পুতিন তুর্কি নেতা এরদোগানকে উদ্দেশ করে বলেন, আপনি আসার জন্য ধন্যবাদ। আমরা সব সময় কিছু না কিছু বিষয় নিয়ে আলোচনা করি, তবে বর্তমানে ইদলিবের পরিস্থিতি সম্পর্কে ভালোভাবে জানি, এটি এত বৃদ্ধি পেয়েছে যে, আমাদের সম্মুখ ও ব্যক্তিগত কথোপকথন প্রয়োজন।

হামলায় নিহতদের প্রতি সমবেদনা জানিয়ে পুতিন বলেন, প্রাণহানি সব সময়ের জন্য দুঃখজনক ঘটনা। দুর্ভাগ্যবশত যেমনটি আমি আপনাকে ফোনে বলেছি, সিরিয়ার সেনাবাহিনীসহ কেউই তাদের (তুর্কি সেন্যদের) অবস্থান সম্পর্কে জানত না।

 

Manual5 Ad Code

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code