সিলেটের বিশিষ্ট ব্যবসায়ী সালাউদ্দিন আলী আহমদ আর নেই

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual8 Ad Code

নিউজ ডেস্কঃ  সিলেটের বিশিষ্ট ব্যবসায়ী,সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি, এফবিসিসিআই’র সাবেক পরিচালক ও হোটেল স্টার প্যাসিফিকের অন্যতম স্বত্বাধিকারী সালাহ উদ্দিন আলী আহমদ আর নেই। বুধবার সকাল ৭টায় (৩ মার্চ) তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

Manual8 Ad Code

তাঁর নামাজে জানাজা  বাদ আসর দরগাহে হযরত শাহজালাল (রহঃ) মসজিদে অনুষ্ঠিত হয়।

ব্যবসায়ী সালাউদ্দিন আলী আহমদ দীর্ঘদিন ধরে ক্যান্সারসহ নানা জটিলরোগে ভুগছিলেন। তিনি আমেরিকাসহ বিশ্বের বিভিন্ন দেশে চিকিৎসা গ্রহণ করেন। সম্প্রতি আমেরিকা থেকে চিকিৎসা নিয়ে দেশে ফেরেন। এরপর তার দরগাহ গেইটস্থ নিজ বাসায় চিকিৎসাধীন ছিলেন।

Manual8 Ad Code

তিনি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সাবেক সভাপতি ও সিলেট চেম্বারের সাবেক সভাপতি ফখর উদ্দিন আলী আহমদের ছোট ভাই। ব্যক্তিগত জীবনে তিনি অত্যন্ত মার্জিত ও বিনয়ী স্বভাবের মানুষ ছিলেন।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code