সিলেটের ৪শ’ পরিবারের মাঝে রেড ক্রিসেন্টের ঈদ উপহার বিতরণ

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual3 Ad Code

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সিলেটের ৪শ’ অসহায়, দুস্থ পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিট।

একদিকে মহামারী করোনাকাল অপরদিকে মাহে রমজান শেষে দোরগোড়ায় ঈদুল ফিতর। এই সময়কালে দেশের মানুষের পাশে আছে রেড ক্রিসেন্ট।

Manual6 Ad Code

এরই ধারাবাহিকতায় সোমবার (১০ মে) রেড ক্রিসেন্ট সিলেট ইউনিট প্রাঙ্গনে এই ঈদ উপহার বিতরণ করা হয়।

Manual2 Ad Code

এসময় উপস্থিত ছিলেন-সিলেট ইউনিটের সেক্রেটারি মো. আব্দুর রহমান জামিল, রেড ক্রিসেন্ট সিলেট ইউনিটের কার্যকরী কমিটির সদস্য-ফেরদৌস চৌধুরী রুহেল, সুয়েব আহমদ, এ জেড রওশন জেবিন, নুরুন্নেছা হেনা, ইউনিটের উপ পরিচালক আব্দুস সালাম, কর্মকর্তা পার্থ সারথি দাস,  কভিড-১৯ রেসপন্স টিমের সমন্বয়ক ও সাবেক যুব প্রধান মো. নাজিম খান, বিভাগীয় উপ প্রধান সুমেল চৌধুরী,  যুব সদস্য আবু জাকেরিন নিজামি, সুমাইয়া আক্তার মারিয়া, আব্দুল্লাহ নুমান সানি, আজীবন সদস্য আতিকুর রহমান নগরী, দুলাল আহমদ, শামীম আহমদ প্রমুখ।

-বিজ্ঞপ্তি

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code