সিলেটের ৪ উপজেলায় নির্বাচন হচ্ছে না

লেখক:
প্রকাশ: ৮ years ago

Manual6 Ad Code

Manual2 Ad Code

 

Manual7 Ad Code

মামলা সংক্রান্ত জটিলতায় এবার সিলেটের ওসমানীনগর ও ফেঞ্চুগঞ্জ উপজেলায় নির্বাচন হচ্ছে না। এছাড়া উপজেলা পরিষদের মেয়াদ পূর্তির আরও এক বছর বাকি থাকায় সুনামগঞ্জের জগন্নাথপুর, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় এবার নির্বাচন হবে না। নির্বাচন কমিশন সূত্রে এ তথ্য জানা গেছে।

Manual4 Ad Code

ইসি সূত্র জানা গেছে, বিভিন্ন জটিলতার কারণে এবার দেশের ১২টি উপজেলা পরিষদে নির্বাচন হচ্ছে না। এর মধ্যে সিলেট বিভাগের চারটি উপজেলা রয়েছে। সিলেট বিভাগের ৪০ উপজেলার ৩৬টিতে এবার নির্বাচন হবে। আর দেশের ৪৯২টি উপজেলার মধ্যে ৪৮০টি উপজেলা পরিষদে ভোটগ্রহণ হবে। আগামী মার্চ থেকে ৫টি ধাপে এসব উপজেলায় নির্বাচন হবে।

Manual4 Ad Code

সিলেট বিভাগের ৪টি উপজেলায় নির্বাচন না হওয়ার কথা জানিয়েছেন সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ইসরাইল হোসেন। তিনি বলেন, দুটি উপজেলার মেয়াদপূর্ণ না হওয়ায় আর দুটি উপজেলায় মামলা জটিলতার কারণে এ দফায় নির্বাচন হচ্ছে না। তবে সমস্যাগুলো সমাধান হয়ে গেলে যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে।

জানা যায়, সারা দেশের জেলা সদর উপজেলা পরিষদে প্রথমবারের মতো ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে ইসি। এ লক্ষ্যে উপজেলা পরিষদ বিধিমালায় পরিবর্তন আনা হচ্ছে। ফেব্রুয়ারির ৩ অথবা ৪ তারিখে তফসিল দিয়ে মার্চে ৫ ধাপে ভোট করবে ইসি। এই নির্বাচনেও ভোট হবে দলীয় প্রতীকে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code