সিলেটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট আগামীকাল থেকে

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual2 Ad Code

নিউজ ডেস্কঃ আগামীকাল সোমবার ২২ নভেম্বর সকাল ৬টা থেকে সিলেটে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট ডেকেছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কমিটি। পরিবহন শ্রমিক মালিকদের ৫ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে এই কর্মসূচির ডাক দিয়েছে সংগঠনটি। ধর্মঘট চলাকালে সিলেটে চলবে না কোন গণপরিবহন। বাস, ট্রাক থেকে নিয়ে সিএনজি অটোরিকশাও বন্ধ থাকবে।

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন রেজিঃ নং বি ১৭২৪ সিলেট বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক জাকারিয়া আহমদ জানান, তাদের এই অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট পূর্বঘোষিত। গত ৯ নভেম্বর সিলেটের জেলা প্রশাসক বরাবরে ৫ দফা দাবি সম্বলিত স্মারকলিপি দিয়ে বাস্তবায়নের আল্টিমেটাম দেয়া হয়। আগামী ২২ নভেম্বরের আগে দাবি না মানলে ঐ দিন থেকে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট আহবান করা হয়। জাকারিয়া আহমদ জানান, যেহেতু প্রশাসন থেকে তাদের দাবি বাস্তবায়নের ব্যাপারে কোন উদ্যোগ নেয়া হয়নি, এর জন্য আগামীকাল সোমবার থেকে সিলেটে সর্বাত্মক পরিবহন ধর্মঘট কর্মসূচি পালন করা হবে।

Manual3 Ad Code

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ৫ দফা দাবির মধ্যে রয়েছে, সিলেট জেলা অটোটেম্পু- অটোরিক্সা চালক শ্রমিক জোট (রেজিঃ নং চট্ট ২০৯৭) এর ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন ও প্রহসনমূলক নির্বাচন ও বিনা প্রতিদ্বন্দ্বিতায় তথাকথিত ঘোষিত কমিটি বাতিল, মনোনয়ন ফি বাবদ আদায়কৃত লক্ষ লক্ষ টাকা ফেরত দেওয়াসহ সিলেটের আঞ্চলিক শ্রমদপ্তরের উপ-পরিচালককে প্রত্যাহার করা। সিলেট জেলা বাস, মিনিবাস কোচ-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন (রেজি: নং বি ১৪১৮) এর নেতৃবৃন্দের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার, সাধারণ শ্রমিকদের উপর সিলেটের ট্রাফিক পুলিশ ও হাইওয়ে পুলিশের সকল প্রকার হয়রানি বন্ধ। মেয়াদোত্তীর্ণ শেরপুর সেতু, শেওলা সেতু, লামাকাজী সেতু, ফেঞ্চুগঞ্জ সেতু, ছয়য়ারা সেতু, শাহপরান সেতুর টোল আদায় ও লিজ বন্ধ এবং বিভিন্ন পৌরসভার নামে সকল প্রকার টোল আদায় বন্ধ করা এবং সিলেটের চৌহাট্টাসহ বিভিন্ন স্থানে কার-মাইক্রোবাস, লেগুনা, সিএনজি অটোরিক্সা সহ ছোট গাড়ির জন্য পার্কিং স্থানের ব্যবস্থা করা।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code