সিলেটে আলোচিত ৮ জনের মৃত্যু

লেখক: Shiuly
প্রকাশ: ১ বছর আগে

Manual3 Ad Code

ডেস্ক রিপোর্ট

সিলেট বিভাগে একদিনে বিভিন্ন ঘটনায় ৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এরমধ্যে রয়েছে সড়ক দুর্ঘটনা, নৌকা ডুবি, পানিতে ডুবে যাওয়া ও অজ্ঞাত কারণে মৃত্যু।

Manual3 Ad Code

মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের

Manual3 Ad Code

সিলেট-ভোলাগঞ্জ মহাসড়কে ডাকাতদের ফাঁদে পড়ে মোটরসাইকেল দুর্ঘটনায় সবুজ আহমদ (২১) নামের এক যুবক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও দুইজন সুমন (২৩) ও মাহদী (১৮)। আহতদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার তদন্ত করছে পুলিশ।

গাছে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার

Manual4 Ad Code

মৌলভীবাজারের জুড়ী উপজেলার মনতৈল গ্রামে গাছে ঝুলন্ত অবস্থায় ইশতিয়াক আহমদ ফাহিম (২৪) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ময়নাতদন্তের জন্য মরদেহ মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

সুনামগঞ্জে নৌকা ডুবে বৃদ্ধার মৃত্যু

সুনামগঞ্জের মধ্যনগরে যাত্রীবাহী একটি নৌকা ডুবে গিয়ে শামছুন্নাহার (৭০) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। নৌকাটিতে ২৫-৩০ জন যাত্রী ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

পানিতে ডুবে মা-মেয়ের মৃত্যু

সুনামগঞ্জের মধ্যনগরে উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের নওনাগর গ্রামে পানিতে ডুবে মা বিলকিস আক্তার (৩০) ও তাঁর তিন বছরের মেয়ে বিথীর মৃত্যু হয়েছে। তাঁরা এলাকায় ভিক্ষাবৃত্তির মাধ্যমে জীবিকা নির্বাহ করতেন।

রেললাইনে কাটা পড়ে নারীর মৃত্যু

হবিগঞ্জের নোয়াপাড়া রেলস্টেশন এলাকায় রাতের বেলায় অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্রেনের নিচে কাটা পড়ে তাঁর মৃত্যু হয়েছে। পরিচয় শনাক্তে পিবিআই ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করেছে ।

অজ্ঞাত কারণে একজনের মৃত্যু

Manual3 Ad Code

হবিগঞ্জের মাধবপুর উপজেলার মনতলা বিজিবি ক্যাম্পের কাছে এক ব্যক্তির মরদেহ পাওয়া গেছে। নিহত ব্যক্তি হলেন ওসমান মিয়া (৫০)। ঘটনার তদন্ত চলছে।

সড়ক দুর্ঘটনায় মাছ ব্যবসায়ী নিহত

জকিগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন জামাল উদ্দিন জামুল মিয়া (৫০) নামের এক মাছ ব্যবসায়ী। দুর্ঘটনার সময় আরও দুজন আহত হন। পরিবার ময়নাতদন্ত ছাড়া দাফনের আবেদন করলে লাশ হস্তান্তর করা হয়েছে।

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
  • সিলেটে আলোচিত ৮ জনের মৃত্যু
  • Manual1 Ad Code
    Manual2 Ad Code