আহতদের মধ্যে ২৫ জনের অবস্থা আশঙ্কাজনক: ডা. সায়েদুর

লেখক: Shiuly
প্রকাশ: ১ বছর আগে

Manual2 Ad Code

ডেস্ক রিপোর্ট

উত্তরার দিয়াবাড়ী এলাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় অন্তত ২০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন ৮৮ জন। এদের মধ্যে ২৫ জনের অবস্থা আশঙ্কাজনক।

Manual8 Ad Code

সোমবার (২২ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (স্বাস্থ্য মন্ত্রণালয়) অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান এসব তথ্য জানান।

Manual8 Ad Code

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে সাংবাদিকদের তিনি জানান, তাদের কাছে থাকা তথ্য অনুযায়ী এখন পর্যন্ত ৮৮ জন হাসপাতালে ভর্তি আছেন। প্রাথমিক মূল্যায়নে ২৫ জনের অবস্থা আশঙ্কাজনক।

উল্লেখ্য, আজ দুপুর ১টা ১৮ মিনিটের দিকে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমানবাহিনীর এফটি-৭ বিজিআই মডেলের একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। আছড়ে পড়ার পরপরই বিমানটিতে আগুন ধরে যায়। এতে বিমানটির পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকিরসহ অন্তত ২০ নিহত হন।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
  • আহতদের মধ্যে ২৫ জনের অবস্থা আশঙ্কাজনক: ডা. সায়েদুর
  • Manual1 Ad Code
    Manual2 Ad Code