সিলেটে তালামীযে ইসলামিয়ার বিক্ষোভ মিছিল

লেখক: Rumie
প্রকাশ: ৯ মাস আগে

Manual4 Ad Code

ডেস্ক রিপোর্ট : তালামীযে ইসলামিয়া সিলেট জেলা ও মহানগরীর উদ্যোগে আধ্যাত্মিক রাজধানী পুণ্যভূমি সিলেট নগরীতে শুক্রবার (২৪ অক্টোবর) বাদ জুমআ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে বক্তারা বলেন, গাজীপুরের টঙ্গীতে একজন ইমামকে অপহরণ করে পাচার করার চেষ্টা করেছে মানবতাবিরোধী সন্ত্রাসী সংগঠন ইসকন। কয়েক মাস আগে আদালত প্রাঙ্গণে একজন আইনজীবীকে প্রকাশ্যে হত্যা করেছে ইসকন। এছাড়াও বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও দেশের আনাচে-কানাচে এই সন্ত্রাসী সংগঠনের কর্মীরা ধর্ষণের মতো নিকৃষ্ট অপরাধের সাথেও জড়িত। সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশে এই সংগঠন এতো দুঃসাহস পায় কোথা থেকে, কারা তাদেরকে মদত দেয়? আমরা জানতে চাই। বক্তারা আরো বলেন, আমরা দেখেছি মানবতাবিরোধী অপরাধে সেনা কর্মকর্তারা সহ সকল অপরাধীদের আইনের আওতায় আনা হচ্ছে, অথচ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে ইসকন এর জড়িত থাকার সুস্পষ্ট প্রমাণ থাকার পরেও, এদেশে হিন্দুত্ববাদী ভারতীয় আগ্রাসন চালানোর চেষ্টার পরেও কেন ইসকনকে নিষিদ্ধ করা হচ্ছে না, আমরা এর জবাব চাই। যদি অনতিবিলম্বে ইসকনকে নিষিদ্ধ করা না হয় তাহলে আমাদের পরবর্তী কার্যক্রমগুলো আরও কঠিন হবে।

Manual8 Ad Code

সংগঠনের সিলেট মহানগরীর সভাপতি হুসাইন আহমদ এর সভাপতিত্বে এবং সিলেট পূর্ব জেলা সভাপতি হোসাইন আহমদ এর সঞ্চালনায় বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন, তালামীযে ইসলামিয়ার সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা রেদওয়ান আহমদ চৌধুরী ফুলতলী, সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা মুফতি বেলাল আহমদ, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এস এম মনোয়ার হোসেন, অর্থ সম্পাদক কুতুব আল ফরহাদ।

Manual6 Ad Code

এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সহ সভাপতি কবির আহমদ, আনজুমানে আল ইসলাহর কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আবু সালেহ মো.কুতবুল আলম, তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক মারুফ আহমদ, সাবেক কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক মো. উসমান গণি, সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মো. জাহেদুর রহমান, প্রশিক্ষণ সম্পাদক শেখ রেদওয়ান হোসেন, সহ-প্রশিক্ষণ সম্পাদক মো. ছাদেকুর রহমান, তথ্য ও প্রযুক্তি সম্পাদক আবু হেনা মো. ইয়াছিন, কেন্দ্রীয় সদস্য রেজাউল করিম, সাবেক কেন্দ্রীয় সদস্য ইসলাম উদ্দিন চৌধুরী, গাউসুল আলম, দক্ষিণ সুরমা উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান, ফেঞ্চুগঞ্জ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম মুজাহিদ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code